Thursday , 30 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে উঠান বৈঠক ও শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
AlorDhara24
January 30, 2025 3:09 pm

সামাজিক স্বেচ্ছাসেবী সেবামূলক অরাজনৈতিক সামাজিক সংগঠন বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে বাল্য বিবাহ,নারী ও শিশু নির্যাতন, যৌতুক, মাদকাসক্তি ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা মূলক উঠান বৈঠক ও আলোচনা সভা শেষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠিত হয় ।

২৯ জানুয়ারী বুধবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ শহরের খাঁনপুরে এ উঠান বৈঠক ও শীতবস্ত্র প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি বুবলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার ছাবিকুন নাহার, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ এর সম্প্রসারন কর্মকর্তা নিতাই চন্দ্র গাইন, সৌরভ রোপ ইন্ডাষ্ট্রি এর চেয়ারম্যান নারী উদ্দ্যোক্তা মুনমুন আসকারী, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক মোঃ আসলাম মিয়া,স্বর্ণ পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তি সবুজ রায় ও নারী উদ্যোক্তা সাদিয়া আফরিন তমা ও নারায়ণগঞ্জ লাভ্স প্লাটফর্ম এর এডমিন প্রেমা রাহমান মন।

প্রধান অতিথি তাঁর আলোচনা কালে উপস্থিত সকলের উদ্দেশ্যে বাল্য বিবাহ,নারী ও শিশু নির্যাতন, যৌতুক, মাদকাসক্তি ও ইভটিজিং প্রতিরোধে জন সচেতনতামূলক বক্তব্য রাখেন এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

উঠান বৈঠক আলোচনা শেষে অতিথিরা অসহায় নারীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

সংগঠনের সহ সভাপতি শিউলি আক্তার ও সাধারন সম্পাদক মাকসুদা আক্তারের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০৩ (তিন) কেজি গাঁজা সহ ০৩ (তিন) জন মাদক কারবারি গ্রেফতার।

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ, দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০

হাসপাতালে যাওয়ার পথে বাসচাপায় মা-ছেলের মৃত্যু

শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

বিষ খাইয়ে দুই শিশুকন্যাকে হত্যার পর বাবার আত্মহত্যা

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে বহিষ্কার

না.গঞ্জে হত্যা মামলায় শ্রমিক নেতা আটক, প্রতিবাদে সড়ক অবরোধ

স্বৈরাচারী পালিয়ে গেলেও লেজ রয়ে গেছে: তারেক রহমান