Thursday , 19 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ২

প্রতিবেদক
AlorDhara24
December 19, 2024 11:03 am

চাঁপাইনবাবগঞ্জের মল্লিকপুর বাজারে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে দুই কিশোর হত্যার ঘটনায় ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ ডিসেম্বর) রাতে নিহত মাসুদের বাবা এজাবুল হক বাদী হয়ে নাচোল থানায় মামলাটি করেন।

এদিকে হত্যাকাণ্ডের পর আটক দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে নিহত হন একই উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। ওই ঘটনায় আহত হয়েছেন চারজন।

ওসি আরও জানান, মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর আটক আজিজুল ও তাসিমকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জানান, মল্লিকপুরের আব্দুস সালাম ও শাহীন আলীর মধ্যে পূর্ববিরোধের জেরে অনুষ্ঠান চলাকালে শাহীন আলীর লোকজনের ছুরিকাঘাতে নিহত হন মাসুদ ও রায়হান। মামলাটি গুরুত্ব সহকারে তদন্তের বিষয়টি জানান তিনি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ জেলা কমিটি’র মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে সেনাবাহিনীর দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন!

পিএসসির নতুন কমিশনের প্রথম সভা কাল

ফতুল্লায় মসজিদে সংঘর্ষের ঘটনায় মামলা হলেও গ্রেফতার নেই আসামী, পুলিশ সুপার বরাবর অভিযোগ ভুক্তভোগীর

থার্মোমিটারের পারদ ৮ ডিগ্রির ঘরে, মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ৩ জেলায়

হাম-রুবেলা নির্মূলে নাসিকের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু আগামীকাল

সোনারগাঁয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি

সবার নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র

টোল প্লাজায় দাঁড়ানো যানবাহনে ধাক্কা, সেই বাসচালক গ্রেপ্তার

সোনারগাঁ‌য়ে এএন‌জেড টেক্সটাইল মিল‌সে হামলা ও লু‌টের অ‌ভি‌যোগ

error: Content is protected !!