Monday , 11 November 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

ম্যান ইউনাইটেডে কঠিন চ্যালেঞ্জের জন্য ‘প্রস্তুত’ আমুরি

প্রতিবেদক
AlorDhara24
November 11, 2024 8:46 am

আলোরধারা ডেস্ক:

বলা হয়, শেষ ভালো যার, সব ভালো তার। স্পোর্তিং লিসবনেও শেষটা দারুণ করলেন হুবেন আমুরি। তবে শুধু এই শেষটায় নয়, পর্তুগিজ ক্লাবটিতে এমনিতেও তার বেশির ভাগ সময় কেটেছে ভালো। এখন তার অপেক্ষায় আরও কঠিন পরীক্ষা। ম্যানচেস্টার ইউনাইটেডের ভাগ্য বদলের সেই অভিযানে তিনি তৈরি বলে জানিয়ে দিলেন নতুন কোচ।

পর্তুগিজ লিগে রোববার ব্রাগার বিপক্ষে ম্যাচ দিয়ে স্পোর্তিংয়ের দায়িত্ব শেষ হয় আমুরির। প্রথমার্ধে ২-০তে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণভাব ম্যাচে ফিরে ৪-২ গোলে জিতে নেয় স্পোর্তিং।

আমুরির কোচিংয়ে চলতি মৌসুমে লিগে ১১ ম্যাচের সবকটি জিতল স্পোর্তিং। গোল করেছে মোট ৩৯টি।

কদিন আগে চ্যাম্পিয়ন্স লিগে তারা বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটিকে।

সোমবারই ওল্ড ট্র্যাফোর্ডে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার কথা আমুরির। ব্রাগার বিপক্ষে ম্যাচের পর ৩৯ বছর বয়সী কোচ বললেন, নতুন পরীক্ষায় নামার আগে তিনি আত্মবিশ্বাসী।

“নতুন চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত। আমি আনকোরা কেউ নই। জানি যে, এখানকার চেয়ে কাজটা ওখানে খুবই ভিন্ন, খুবই কঠিন হবে। তবে খুব শান্তই আছি। আপাতত আমার সব মনোযোগ নতুন দায়িত্বে এবং আগামীকাল শুরু করতে মুখিয়ে আছি।”

 

স্পোর্তিংয়ের হয়ে চার বছরে দুটি লিগ শিরোপাসহ মোট পাঁচটি ট্রফি জিতেছেন আমুরি। চলতি মৌসুমেও তার দল অপ্রতিরোধ্য। ম্যানচেস্টার ইউনাইটেডে অনেক আশা তাই তার ওপর থাকবে। বিশেষ করে, দুঃসময়ের চক্রে থাকা দলকে উদ্ধারের জন্য এখনই তাকে ত্রাণকর্তা ভাবা হচ্ছে।

তবে স্পোর্তিংয়ের সাফল্য যে ইউনাইটেডে বয়ে নেওয়া কঠিন, তা জানেন আমুরি। কাজটা অবশ্য তিনি রোমাঞ্চ নিয়েই শুরু করছেন। মৌসুমের মাঝপথে স্পোর্তিং ছেড়ে যাচ্ছেন বলে আগেও দুঃখপ্রকাশ করা কোচ বিদায় বেলায় আবার সমর্থকদের কাছে নিজের অবস্থান তুলে ধরলেন।

“অন্যান্য জায়গায় যা করেছি, সেটির পুনরাবৃত্তি ওখানে করা কঠিন। তবে সব জায়গাতেই ভিন্নভাবে নিজেকে মেলে ধরা যায় এবং সন্তুষ্টি পাওয়া যায়। এটা রোমাঞ্চকর এক অভিযান।”

“মৌসুমের মাঝেই এভাবে চলে যেতে হওয়ায় ক্ষমা প্রার্থনা করছি। তবে আমার মনে হয়েছে এখনই আমার সময় ও এটিই আমার পথ।”

গত ২৮ অক্টোবর এরিক টেন হাগকে বরখাস্ত করে ম্যানচেস্টার ইউনাইটেড। পরে নতুন কোচ হিসেবে আমুরির নাম ঘোষণা করা হয়।

টেন হাগের বিদায়ের পর অন্তবর্তীকালীন কোচ হিসেবে চার ম্যাচে দায়িত্ব পালন করে দারুণ সাফল্য পান রুড ফন নিস্টলরয়। চার ম্যাচের তিনটিতে জয় পায় ইউনাইটেড, ড্র হয় বাকিটি।

লিগে আপাতত এখন আন্তর্জাতিক ম্যাচের বিরতি। আমুরির কোচিংয়ে ইউনাইটেডের প্রথম ম্যাচ আগামী ২৪ নভেম্বর।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ

রূপগঞ্জে যুবতীর অর্ধনগ্ন লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে রাম দা হাতে ‘ত্রাস’ সৃষ্টিকারী জ্যোতি গ্রেপ্তার

গণভবন জাদুঘরে ‌আয়নাঘরের প্রতিরূপ নির্মাণ করা উচিত : ড. মুহাম্মদ ইউনূস

নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির কারনে ১০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ

টাঙ্গাইলে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

রূপগঞ্জে আলোচিত ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে বিসমিলাহ আড়ৎ ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকির মুখে দিন যাপন করছেন

সোনারগাঁওয়ে সরকারি দপ্তরে দুর্নীতি/হয়রানি বন্ধের নির্দেশ

error: Content is protected !!