Saturday , 18 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ফতুল্লায় যৌথ মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ৩ জনের কারাদণ্ড

প্রতিবেদক
AlorDhara24
July 18, 2026 3:17 pm

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ফতুল্লা মডেল থানার মধ্য নরসিংহপুর, দক্ষিণ মাসদাইর ও গলাচিপা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ইয়াবা সেবনের দায়ে মাসদাইর এলাকার ওয়াহিদুজ্জামান অনিক (৩৫)কে দুই মাসের, আমতলা এনায়েতনগরের রাব্বি (১৮) ও সামিউল (১৮)কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে এ দণ্ডাদেশ প্রদান করেন।

এ সময় উদ্ধার করা প্রায় ৪০০ গ্রাম গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া অভিযানে আব্দুস সালাম (৩২) ও সাদ্দাম (১৫) নামে আরও দুইজনকে আটক করে ফতুল্লা থানা হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম হোসাইনের নেতৃত্বে ফতুল্লা মডেল থানা পুলিশ, পুলিশ লাইন্সের সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা

আহত সাংবাদিক সোনালীর খোঁজ নিল জেলা প্রশাসন, দিল আর্থিক সহায়তা

র‍্যাব-১১’র অভিযানে নারায়ণগঞ্জে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেফতার ৫

রূপগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

ইসরায়েলি বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইয়র্ক বইমেলায় রেহমান সোবহান

দক্ষিণ ডিঙ্গা ভাঙ্গা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্র ও মাদকসহ চিহ্নিত ০১ জন সন্ত্রাসী গ্রেফতার।

‘আইপিএল বাদ দিয়ে পিএসএল দেখবেন দর্শকরা’

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ ~ডিসি রায়হান কবিরের

error: Content is protected !!