Tuesday , 23 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীলীগ নেতা

প্রতিবেদক
AlorDhara24
June 23, 2026 7:04 am

নিজস্ব প্রতিবেদক: সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, সাম্প্রতিক পরিস্থিতিতে এলাকায় অস্থিতিশীলতা ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতেই এ অভিযান।

পুলিশ সূত্রে জানা গেছে, সানাউল্লাহর বিরুদ্ধে ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ ১৭ বছর ধরে সানাউল্লাহর প্রভাব খাটিয়ে হাবিব মল্লিক ডিসি অফিসে প্রভাব বিস্তার করে আসছিলেন।

গ্রেফতারের সময় এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ছাত্র-জনতার অভ্যুত্থান ~নিরব রায়হান

নারায়ণগঞ্জের আতংকের আরেক নাম ছিলো আজমেরী ওসমান

ইউনূস সরকারের দায় শিক্ষার্থীরা এড়াতে পারে না : মোমিন মেহেদী

বন্দরে যুবলীগ সন্ত্রাসীর হামলায়  নারীসহ আহত -৩

আইনজীবী আলিফ হত্যা: চট্টগ্রাম মহানগর বিএনপির ক্ষোভ

শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা

নরায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

পাঁচ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন

মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে নারায়ণগঞ্জের ফুটবলারদের জার্সি বিতরণ

error: Content is protected !!