Friday , 14 February 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ঈমানের পর অপরিহার্য ইবাদত সালাত ও যাকাত’

প্রতিবেদক
AlorDhara24
February 14, 2025 8:50 am

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ড. আবু বকর রফিক আহমেদ বলেছেন, যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোকন। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত সালাত ও যাকাত।

কুরআন মজীদে বহু স্থানে সালাত-যাকাতের আদেশ করা হয়েছে এবং আল্লাহর অনুগত বান্দাদের জন্য অশেষ ছওয়াব, রহমত ও মাগফিরাতের পাশাপাশি আত্মশুদ্ধিরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বাকলিয়া এক্সেস রোডস্থ ফাইভ স্টার কনভেনশন হলে চকবাজার থানা ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আল্লাহ স্বীয় রাসূলের (স.) সাথে ওয়াদা করছেন তিনি তাঁর উম্মতকে জমিনের মালিক বানিয়ে দিবেন, তাদেরকে তিনি লোকদের নেতা করবেন এবং দেশ তাদের দ্বারা জনবসতিপূর্ণ হবে। আল্লাহর বান্দারা তাদের প্রতি সন্তুষ্ট থাকবে।

চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে, সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শহীদুল্লাহর সঞ্চালনায় শিক্ষা বৈঠকে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার ও পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী।

চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার বলেন, বর্তমান প্রতিযোগিতার যুগে পরিকল্পিতভাবে সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন না করতে পারলে কাঙিক্ষত লক্ষ্যে পৌঁছানো খুবই দুরূহ ব্যাপার।

তাই বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্যতা, দক্ষতা, বিজ্ঞতা ও উত্তম কৌশলের মাধ্যমে সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন করা দরকার।

 

পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী বলেন, আমাদের এই প্রিয় জন্মভূমিকে নেতৃত্ব দেওয়ার জন্য একদল সৎ ও দক্ষ লোকের প্রয়োজন। প্রত্যাশিত ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আপনাদেরকে আল্লাহর উপর ভরসা করে সাহসিকতার সাথে ময়দানে তৎপরতা চালিয়ে যেতে হবে।

চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার বলেন, দুনিয়ায় থাকতেই আখেরাতের হিসাব সহজ করার জন্য যদি নিজের জীবনের সকল আমল সংরক্ষণ করার চেষ্টা করি, নিজে আত্মসমালোচনা করে ভালোটা গ্রহণ করি খারাপটা বর্জন করি তাহলে আখেরাতের হিসাবটা সহজ হবে। এ জন্য ইসলামী আন্দোলনের প্রত্যেক কর্মী ও দায়িত্বশীলের জন্য নিজের রিপোর্ট সংরক্ষণের ব্যবস্থা রেখেছে জামায়াতে ইসলামী।

এ সময় উপস্থিত ছিলেন চকবাজার থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, আব্দুর রাকিব, মুহাম্মদ এরশাদুল ইসলাম, মুহাম্মদ খালেদ জামাল, চকবাজার দক্ষিণ ওয়ার্ড সভাপতি হাফেজ ফিরোজ সিদ্দিকি, ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ প্রমুখ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে জেলা পুলিশের ২১৯৬ জন নিয়োজিত থাকবে- পুলিশ সুপার।

নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে ডিএনসিসি

শাহজালালে ১২ কেজি স্বর্ণের বার উদ্ধার

প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত

ফতুল্লায় নীলা আক্তারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

প্রশিক্ষিত যুবদের ভাতা বিতরণে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, সহায়তায় বিকাশ ও রকেট

রূপগঞ্জে ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ২ শটগান ও ৩৮ রাউন্ড গুলি

ফ্যাসিবাদী সরকার প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে: উপদেষ্টা আসিফ

পর্তুগালে নারায়ণগঞ্জ কমিউনিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত

error: Content is protected !!