Tuesday , 19 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা

প্রতিবেদক
AlorDhara24
May 19, 2026 1:12 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে ২০২৬ মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিফাত উদ্দীনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, এনসিপি নেতা জাবেদ আলম, নিরব রায়হান, বিভিন্ন মসজিদের ইমাম, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভায় ঈদগাহ মাঠের ঈদের জামাতের ইমাম নির্বাচনসহ ঈদগাহ মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা, অজু ও নামাজের স্থান প্রস্তুত, নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, মাইক ও বিদ্যুৎ ব্যবস্থা, জরুরি চিকিৎসা সেবা এবং বৃষ্টি হলে বিকল্প ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এর সমাধানে সিদ্ধান্ত দেওয়া হয়।

এ সময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর ত্যাগের উৎসব। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে হাজারো মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন। তাদের নিরাপত্তা ও নির্বিঘ্নে নামাজ আদায় নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”

তিনি আরও বলেন, “ঈদগাহ মাঠে পর্যাপ্ত পুলিশ, র‍্যাব ও আনসার মোতায়েন থাকবে। সিসি ক্যামেরা বসানো হবে। মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। যানজট এড়াতে ঈদগাহ সংলগ্ন সড়কে নির্দিষ্ট সময় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে যাতে কোন প্রকার যানজটের সৃষ্টি না হয়। সকল রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ওলামায়ে কেরামের সহযোগিতায় এবারের ঈদ জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”

তিনি আরো বলেন, “ঈদের দুই দিন আগে থেকেই ঈদগাহ মাঠে মাইকিংয়ের মাধ্যমে মুসল্লিদের দিকনির্দেশনা দেওয়া হবে। অজুর জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা ও অস্থায়ী টয়লেট স্থাপন করা হবে। পরিচ্ছন্ন ঈদগাহ উপহার দিতে সিটি করপোরেশ কে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকলে মিলে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করব, এটাই আমাদের প্রত্যাশা।”

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

উৎসবের টানে বিষাদের ছায়া

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রিকি’ গ্রেফতার

উত্তরের পথে নেই যানজট, স্বস্তিতে যাত্রীরা

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে লন্ডন হয়ে যুক্তরাষ্ট্র যাবেন খালেদা জিয়া

ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী

রূপগঞ্জে মাদ্রাসার জমি রক্ষার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

পুষ্টি ও স্বাদের মজাদার সবজি গাজর

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেওয়া হয়েছে চিঠি

ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’

error: Content is protected !!