Wednesday , 11 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অগ্নিসংযোগ ও লুটপাট
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  8. খেলা
  9. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  10. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  11. চাদাবাজী
  12. চাষারা
  13. ঝালকাঠি
  14. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  15. ধর্ম

শহীদ আবু সাঈদের বাবা অসুস্থ, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

প্রতিবেদক
AlorDhara24
December 11, 2024 3:35 am

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাবা মকবুল হোসেন অসুস্থ হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।

সেনাবাহিনীর ভেরিফাই ফেসবুক পেজে জানানো হয়, গত ০৭ ডিসেম্বর শহীদ আবু সাঈদের বাবা জ্বর এবং পেটের পীড়া নিয়ে রংপুর সিএমএইচে ভর্তি হন। পরে তাকে ১০ ডিসেম্বর বিকেল ৩ ঘটিকায় হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য আর্মি অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজের আইসিইউ-তে স্থানান্তর করা হয়।

সেখান থেকে উন্নততর চিকিৎসার জন্য শহীদ আবু সাঈদের বাবাকে মঙ্গলবার দিবাগত রাতে আর্মি হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ।

গত ২৮ নভেম্বর আবু সাঈদের বাবা মকবুল হোসেনের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

অনুমতি ব্যতীত রাস্তা খননে আবির ফ্যাশনকে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করলেন সদর উপজেলা প্রশাসন

রূপগঞ্জে মাতৃভাষা দিবসে প্রভাতফেরি আলোচনা সভা

নয়ছয় হিসাব দেখিয়ে সয়াবিন তেলের দাম বাড়ানোর পাঁয়তারা

‘তৃণমূলের উন্নয়নই সরকারের অগ্রাধিকার’: ডিসি রায়হান কবির

শাপলা চত্বর গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভ, ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ

মাগুরায় শিশু হত্যার প্রধান আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

ইসলামী বিপ্লবের জন্য তার যৌবনের সোনালী সময় তিনি বিনিয়োগ করেছেন

না.গঞ্জে হত্যা মামলায় শ্রমিক নেতা আটক, প্রতিবাদে সড়ক অবরোধ

বন্যাদুর্গত শতাধিক পরিবারের পাশে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন

একাধিক অভিযোগে অভিযুক্ত রুহুল আমিন, প্রশাসনের দৃষ্টি কামনা

error: Content is protected !!