Monday , 23 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অগ্নিসংযোগ ও লুটপাট
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  8. খেলা
  9. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  10. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  11. চাদাবাজী
  12. চাষারা
  13. ঝালকাঠি
  14. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  15. ধর্ম

ঢাকা মেডিকেলে চিকিৎসক লাঞ্ছনার ঘটনায় গ্রেপ্তার ১

প্রতিবেদক
AlorDhara24
December 23, 2024 9:46 am

আলোরধারা ডেস্ক:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোমেনা বেগম (৪০) নামে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হাতে চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনায় শম্পা বেগম (৩৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

রোববার (২২ ডিসেম্বর)  রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান বলেন, ঢামেক হাসপাতালে একজন নারী চিকিৎসক রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় ডা. মানার হাফিজ থানায় গিয়ে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ায় মামলা করেছেন। অভিযুক্ত শম্পাকে রাতেই আটক করা হয়। পরে শম্পাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মৃত মোমেনা বেগমের মেয়ে হাফিজা আক্তার বলেন, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মোজাখালী গ্রামে। তার মাকে স্ট্রোকজনিত কারণে গত ২১ ডিসেম্বর ভোরে ঢামেক হাসপাতালের দ্বিতীয় তলায় ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে চিকিৎসকরা জানিয়েছিলেন তার মায়ের শারীরিক অবস্থা ক্রিটিক্যাল। তার আইসিইউ সাপোর্ট লাগবে। এরমধ্য আমরা বিভিন্ন জায়গায় আইসিইউ খুঁজতে থাকি। কিন্তু কোথাও আইসিইউ ম্যানেজ করতে পারছিলাম না। আমার মা হাসপাতালের মেঝেতে ছিলেন। বেডও পাচ্ছিলাম না। সেখানে অক্সিজেনের সাপোর্টও পাচ্ছিলাম না।

তিনি বলেন, গতরাতে আমি আফতাব নগরের বাসায় ছিলাম। রোববার (২২ ডিসেম্বর) সারা দিন চিকিৎসক আসেনি। হাসপাতালে মায়ের সঙ্গে ছিলেন আমার খালা শম্পা ও খালু নাজির হোসেন। রাত ১০টার দিকে খালা ফোন কলে জানান, তার মায়ের শারীরিক অবস্থা ভালো না। এ খবর শুনে আমি দ্রুত হাসপাতালে আসি।  হাসপাতালের জরুরি বিভাগের ৯৮ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক ডা. মানার হাফিজ ২০০ ওয়ার্ডে এসে জানান, তার মা আর নেই।

তিনি আরও বলেন, মায়ের মৃত্যুর পর চিকিৎসক চলে যাওয়ার সময় আমার খালা শম্পা চিকিৎসকের হাত ধরে টান দিয়ে বলেন, সারাদিন আমার বোনকে দেখতে আসেননি কোনো চিকিৎসক। তবে চিকিৎসকের গায়ে হাত তোলা হয়নি। তখন চিকিৎসক উত্তেজিত হয়ে চিৎকার করতে থাকেন। এ সময় হাসপাতালে দায়িত্ব আনসার সদস্যরা জড়ো হয়ে যান। এ সময় কয়েকবার চিকিৎসকের কাছে ক্ষমাও চাওয়া হয়। এ সময় পাশের বেডের একটি ছেলে চিকিৎসকের হাত ধরে ক্ষমা করে দিতে বললে তিনি আরও উত্তেজিত হয়ে পড়েন। তবে ওই ছেলেকে তিনি চেনেন না। পরে আমার খালাকে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, গতরাতে হাসপাতালে রোগী মারা যাওয়াকে কেন্দ্র করে এক নারী চিকিৎসকের গায়ে হাত দিয়েছে রোগীর স্বজনরা। এ ঘটনায় ওই রোগীর স্বজন শম্পাকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের কয়েকজন রোগীর স্বজনরা বলেন, গত দুইদিন ধরে হাসপাতালে চিকিৎসকের সংখ্যা খুবই কম ছিল। পরে জানতে পেরেছি কিছু চিকিৎসক বেতন ও ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন।

এর আগে গত ৩১ আগস্ট অবহেলায় এক শিক্ষার্থী মৃত্যুকে কেন্দ্র করে ঢামেক হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। এ হামলায় নিউরো সার্জারি বিভাগের কয়েকজন চিকিৎসক আহত হন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত
শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

জেলা তথ্য অফিস এর উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সর্ম্পকে স্মৃতিচারণ

বাড্ডায় ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

খিলক্ষেতের শিশুটি নির্যাতনের শিকার হয়েছে: ওসিসি সমন্বয়ক

বছরের প্রথম দিনেই ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মায়ের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক মুন্না গুরুতর আহত

বিদ্যালয়ে ভর্তিতে কোটা সুবিধা পাবে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা

আকাশ প্রধানের আয়োজনে ৮ নং ওয়ার্ডে গণমিলন মেলা অনুষ্ঠিত |

error: Content is protected !!