Wednesday , 20 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

মাদক সেবনকে কেন্দ্র করে তর্ক, ২৪ ঘণ্টার মধ্যেই খুন

প্রতিবেদক
AlorDhara24
May 20, 2026 6:41 am

বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীর পাড়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুর বারোটার দিকে মদনগঞ্জে সরকারি আশ্রয়ন প্রকল্প এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।
হত্যার ঘটনায় জড়িত অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, এলাকায় মাদক সেবন নিয়ে আগেরদিন বিকেলে অভিযুক্তদের সঙ্গে নিহত ব্যক্তির তর্ক হয়। এ তর্কের জেরে খুনের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ নিহতের পরিবারের।

নিহত ব্যক্তির নাম মো. জুয়েল হোসেন। ৪২ বছর বয়সী জুয়েল বন্দরের শান্তিনগর এলাকার তাজুল ইসলামের ছেলে।
নিহতের ভাই সোহেল হোসেন বলেন, সোমবার বিকেলে স্থানীয় কয়েকজন যুবককে মাদক সেবনে বাধা দেওয়ায় জুয়েলের সঙ্গে তর্কে জড়ান তারা। মাদকসেবী ওই যুবকরাই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে জুয়েলকে।

হামলার পর গুরুতর আহত জুয়েলকে তার স্বজনরা বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান বন্দরের ওসি। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতের শরীরে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়ার কথাও জানান ওসি।
নিহত ব্যক্তি শীতলক্ষ্যা নদীতে বালু উত্তোলনের ইজারা পাওয়া এক ব্যক্তির কর্মী হিসেবে কাজ করতেন। ড্রেজার ব্যবসার জন্য নদীর পাড়ে একটি টিনের ঘর অফিস হিসেবে ব্যবহার করা হতো। ওই অফিসের পাশেই জুয়েলকে কোপানো হয় বলে জানিয়েছে পুলিশ।

ওসি আশরাফ উদ্দিন বলেন, “আগেরদিন বিকেলে মাদকসেবী স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তর্ক হয় জুয়েল ও তার এক বন্ধুর। এরই জেরে সন্ধ্যায় ওই যুবকরা জুয়েলের এলাকায় গিয়ে খুঁজেও আসে। তখন না পেলেও পরদিন দুপুরে নদীর পাড়ে অফিসের পাশে পেয়ে তাকে কুপিয়ে হত্যা করে।”
“প্রাথমিক তদন্তে হামলায় জড়িত সীমান্ত ও সৈকতসহ স্থানীয় কয়েকজন যুবকের নাম উঠে এসেছে। তারা এলাকায় মাদকসেবন করে থাকেন। ইতোমধ্যে আকাশ ও আশিক নামে দু’জনকে পুলিশ আটক করেছে। হত্যার ঘটনায় জড়িত অপর ব্যক্তিদেরও চিহ্নিত করে গ্রেপ্তার করতে কাজ চলছে,” যোগ করেন ওই পুলিশ কর্মকর্তা।
তবে, সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে ককটেল ছুড়ে ব্যবসায়ীর টাকা লুট

অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে ডিসির কঠোর নির্দেশনা

সড়ক দুর্ঘটনায় আহত দৈনিক অগ্রবাণী সম্পাদক স্বপন চৌধুরী

‘মন দুয়ারী’ নাটক নাকি সিনেমা, প্রেক্ষাগৃহে মুক্তির দাবি!

গুলিবিদ্ধ জুলাই বীর শাহজাহানের পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও জাতীয় পার্টির অর্ধ শতাধিক নেতা কর্মী জামায়াতে যোগদান

নারায়ণগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ‘আসুন শিশুশ্রম না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’

প্রথমবারের মতো যুদ্ধবিরতির পক্ষে বললেন জেলেনস্কি, তবে…

সিদ্ধিরগঞ্জে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অভ্যুত্থানের আহতরা

error: Content is protected !!