Wednesday , 4 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে অনুপস্থিতি দেখে ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালের

প্রতিবেদক
AlorDhara24
March 4, 2026 8:41 am

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।

বুধবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি অফিসে পৌঁছান। তবে নির্ধারিত সময় পার হলেও অফিসে কোনো কর্মকর্তা বা কর্মচারীকে উপস্থিত পাওয়া যায়নি। এ সময় প্রতিমন্ত্রী প্রায় আধাঘণ্টা অফিসের বারান্দায় অপেক্ষা করেন।

দীর্ঘ সময় অপেক্ষার পরও দায়িত্বপ্রাপ্ত কাউকে না পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব পালনে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা কাজে গাফিলতি করবেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি দপ্তরে অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর অবস্থান নেওয়া হবে।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

রূপগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

বিধ্বস্ত ভবনে আটকে পড়া লোকদের উদ্ধার করছে সশস্ত্র বাহিনী

জাতীয় ঐতিহ্যবাহী বৃক্ষ ও কুঞ্জবন ঘোষণার জন্য আবেদন আহ্বান

বাগে জান্নাত জামে মসজিদ এলাকায় অবৈধ অর্থ আত্মসাতের অভিযোগ নাসিক কর্মীদের বিরুদ্ধে

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব –সেহলী পারভীন

হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় শিল্পকারখানায় হামলা, আহত ২

নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাসমিন আক্তার পিপিএম’র যোগদান