Wednesday , 24 December 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

শহীদ ওসমান হাদীর ত্যাগই আমাদের প্রেরণা: রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির দোয়া মাহফিল !

প্রতিবেদক
AlorDhara24
December 24, 2025 11:51 am

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সম্প্রতি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদীর মৃত্যুর পর সারাদেশে শোকের ছায়া নেমে আসে। বুধবার(২৪ ডিসেম্বর) দুপুরে বালু দক্ষিণ পাড়া স্কুল মাঠে জাতীয় নাগরিক পার্টি রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওসমান হাদীর রুহের মাগফিরাত এবং তাঁর পরিবারের ধৈর্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মী, ছাত্র-জনতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, ওসমান হাদীর ত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁকে “জুলাই বিপ্লবের বীর” হিসেবে অভিহিত করেন। একইসাথে তাঁর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। সরকারের পক্ষ থেকেও গত ১৯ ডিসেম্বর (শুক্রবার) দেশজুড়ে সব মসজিদে ওসমান হাদীর মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার অনুরোধ জানানো হয়েছিল। শরীফ ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা। আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হয়েছিলেন এবং দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকার পর ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ইন্তেকাল করেন।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী ইউসুফ হোসেন,১ম যুগ্ম সমন্বয়কারী আজিজুল হাকিম রাতুল,সদস্য সমন্বয়কারী মোঃ সারওয়ার হোসেন,সদস্য সমন্বয়কারী মোঃ আলী আকবর হিরা,গোলাপ জান,জান্নাতি প্রমুখ।

তারিখঃ২৪.১২.২০২৫ইং

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

মোঃ আবু কাওছার মিঠু

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান

ঘন কুয়াশায় দিনের তাপমাত্রা কমবে দুই ডিগ্রি

সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণচেষ্টা, দুইজন আটক!

আজও ফাঁকা ঢাকা: যাত্রীরা খুশি, মন খারাপ পরিবহন শ্রমিকদের

শ্যামলীতে রাস্তা আটকে দিলেন অভ্যুত্থানে আহতরা

অপহৃত শিশু হোসেন উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৯ জন গ্রেপ্তার

শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম

error: Content is protected !!