Thursday , 20 February 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অগ্নিসংযোগ ও লুটপাট
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  8. খেলা
  9. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  10. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  11. চাদাবাজী
  12. চাষারা
  13. ঝালকাঠি
  14. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  15. ধর্ম

নাসিক ৮ নং ওয়ার্ড গোদনাইল সৈয়দ পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রকি ও হান্নান বাহিনীর হাতে ফারুক নামের এক কিশোর খুন ——–বাবা ফজলুর আর্তনাদ

প্রতিবেদক
AlorDhara24
February 20, 2025 11:37 am

আমরা তথ্য নিয়ে জানতে পারি গোদনাইল সৈয়দ পাড়া ৮ নং ওয়ার্ড কিশোর গ্যং এর আস্তনা । এর নেতৃত্বে আছেন সাবেক যুবদল নেতা সাইফুল, তিনি এখন নিজেকে অধ্যাপক মামুন মাহমুদ এর অনুসারী হিসেবে দাবী করেন । আমরা জানতে পারি সাইফুলের ভাতিজা রকি ও হান্নান একটি বাহিনী গড়ে তোলে । এই বাহিনী এমন কোন কাজ নেই যে, তারা করে না । চুরি, ডাকাতি, ছিনতাই মেয়েদের ইভটিজিংসহ সর্বকাজের সাথেই এই বাহিনী জড়িত এলাকাবাসী বলেন । আর এসবের সাহস যোগান সাবেক যুবদলের নেতা হিসেবে দাবী সাইফুল । তার সাহসের কারণেই ফারুক খুন হন বলে আমরা জানতে পারি । কারন ফারুকের সাথে না-কি পূর্ব শত্রুতা ছিল রকি ও হান্নানের । ৫ ই আগষ্ট এর পর আওয়ামী সরকারের পতনের হলে, সেই সুযোগে সাইফুল ও তার ভাতিজাদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলে । আর এই সিন্ডিকেটের নেতৃত্বের আড়ালে থেকে সন্ত্রাসী সাইফুল সৈয়দপাড়া এলাকায় সব অপকর্ম ঘটায়। এই কিশোর গ্যং বাহিনী কাউকে মানত না বলে সাধারণ জনগন বলেন। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে ফারুককে খুন করেন রকি ও হান্নানরা । যেদিন ফারুক হত্যা হন সেদিনও ফোন দিয়ে রকি বলেন চাচা এক শালায় আমাদের কাজে কর্মের বাধা, তখন ফোনে সাইফুলের মন্তব্য ছিল যেই-ই হোক আগে শালারে পিটা মার, পরে দেখবো কি হয়। এই সাহসেই তার ভাতিজা এই নিরহ ছেলেকে হত্যা করে। হাসপাতালে নেওয়া হলে ফারুক ১৫/২০ দিন মৃত্যুর সাথে পান্জা লড়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন । এই ব্যাপারে ফারুকের বাবা ফজলুর সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এই পিটিশন হত্যা মামলার নং ৪৪/২৫ । গত ৬/২/২৫ ইং তারিখে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং ৭ । মামলার ধারা ১১৪/১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৩৮০ ও ৫০৬ বাংলাদেশ পেনালকোড ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করা হয় । ফারুক এর পিতা মামলা করেও কোন বিচার পাননি। কারন তিনি গরিব একজন রিকশা চালক বলে আমরা জানতে পারি । পিতা ফজলুর বলেন আসামিরা প্রকাশ্যেই এলাকায় ঘুরাফেরা করেন কিন্তু পুলিশ তাদের ধরছে না । এখন নিহত ফারুকের বাবা ছেলের হত্যার বিচার চেয়ে নিরবে নিভৃতে কাঁদেন কিন্তু এলাকাবাসী কেউ হত্যাকারীকে ধরিয়ে দেয় না ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা

বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির

পাচারের ১৭ লাখ কোটি টাকা ফেরাবে কে

অপূর্ণ চাওয়া

রূপগঞ্জে আলোচিত ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে বিসমিলাহ আড়ৎ ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকির মুখে দিন যাপন করছেন

সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর বাদলের ৪ সহযোগীর বিরুদ্ধে থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের

এপ্রিলে অপরিবর্তিত থাকছে এলপিজির দাম

সোহরাওয়ার্দীর মঞ্চে ইলিয়াস কাঞ্চন

বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?

সেই জাঙ্গালিয়ায় লাল পতাকা বসিয়েছে বিআরটিএ

error: Content is protected !!