Sunday , 15 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

মহার্ঘ ভাতা পাবেন সব সরকারি কর্মচারী, পাবেন পেনশনাররাও: জনপ্রশাসন সচিব

প্রতিবেদক
AlorDhara24
December 15, 2024 8:31 am

সরকারি কর্মচারীদের সবাইকে মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সিনিয়র সচিব বলেন, সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। পেনশনাররাও পাবেন।

মহার্ঘ ভাতা পর্যালোচনা ও সুপারিশ প্রদানের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মোখলেস উর রহমান বলেন, কমিটিতে আমি আছি, অর্থ সচিব ও লেজিসলেটিভ বিভাগের সচিব আছেন।

‘সরকার শুধু সিদ্ধান্তই নেয়নি, একটা কমিটিও করে দিয়েছে।

যে কমিটিতে আমিও আছি। এজন্য আমি আপনাদের মাধ্যমে সব শ্রেণীর সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা আছেন, তাদের জন্য একটা বার্তা অথবা সুখবর দিতে চাই, যেহেতু পে-কমিশন করা একটা দীর্ঘ সময়ের ব্যাপার।

অন্তর্বর্তী সময়ের জন্য একটা মহার্ঘ ভাতা কমিটি হয়েছে। আমরা সামনের সপ্তাহের প্রথম মিটিং করব, এখানে একটা স্ট্র্যাটেজি অথবা কৌশল ঠিক করবো, কীভাবে আপার লিমিট থেকে লোয়ার লিমিট ঠিক করে, ইনক্লুডিং পেনশনার। এবার যেন পেনশনাররা মহার্ঘ ভাতা পান, সে ব্যাপারে সরকার একমত। ’

 

সিনিয়র সচিব বলেন, এটা খুবই একটা সময়োপযোগী সিদ্ধান্ত, যেন মহার্ঘ ভাতা দেওয়া যায়। আমাদের চেষ্টা থাকবে ফাস্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া। সরকারকে সাজেশন দিলে সরকার ইমপ্লিমেন্ট (বাস্তবায়ন) করবে। এটা যত তাড়াতাড়ি করা যায় তত মঙ্গল।

মহার্ঘ ভাতা কি সরকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এমন প্রশ্নে জনপ্রশাসন সচিব বলেন, অবশ্যই। মহার্ঘ ভাতা দেওয়া হবে বলেই তো কমিটি গঠন করেছে।

কত শতাংশ দেওয়া হবে- সি বিষয়ে তিনি বলেন, সেটা এই কমিটি সুপারিশ করবে। একটা আপার লিমিট এবং একটা লোয়ার লিমিট দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে।

মোখলেস উর রহমান বলেন, আপনার জানেন অফিসারের স্কেল এবং স্টাফের স্কেল সমান না, এই মহার্ঘ ভাতায় হয়তো এমন হতে পারে যে স্টাফদের একটু বেশি হতে পারে। এটা একটা বিষয় থাকতে পারে।

সিনিয়র সচিব বলেন, আগে কখনো এটা ছিল কি না, এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি পেনশনাররাও যেন বেনিফিট পায়। কারণ পেনশনাররা এমনি যখন যান চিকিৎসা, এটা-সেটা, টাকা-পয়সা, ভাড়া; পেনশনারদের বেশি দরকার। একটা লোক চাকরিতে থাকলে পার্ট-টাইম অনেক কিছু করতে পারে। কিন্তু পেনশনাররা এমনি অসুস্থ, বয়স্ক। তাদের মেডিসিন কস্ট (চিকিৎসা খরচ) প্রতি মাসে অনেক বেশি লাগে।

‘একেবারে পিওন থেকে হায়েস্ট লেভেল কেবিনেট সেক্রেটারি পর্যন্ত সবাই পাবে। তবে এটার স্ল্যাব দুইটা হতে পারে- অফিসারদের জন্য একটু কম যেন ব্যালান্সিং হয়। ’

এই কমিটি কত দিন কাজ করবে- জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, আমরা যদি সামনের সপ্তাহে বসি তাহলে দুইটা-তিনটার বেশি মিটিং লাগবে না।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীলীগ নেতা

দারিদ্র্য ও আয় বৈষম্য দূরীকরণে শরীয়াহ ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: ধর্ম উপদেষ্টা

ফতুল্লায় যৌথ মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ৩ জনের কারাদণ্ড

ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির

মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫তম বর্ষপূর্তি উদযাপন

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৫৭ লাখ টাকার টোল আদায়

নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১১

শিক্ষকের উপর হামলার ঘটনায় ছাত্র গ্রেফতার

error: Content is protected !!