Thursday , 31 October 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

অবিলম্বে অধ্যক্ষ নূর আক্তারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা

প্রতিবেদক
AlorDhara24
October 31, 2024 8:27 am

আলোরধারা ডেস্ক:

মার্চেন্ট ওয়ার্কার (এম.ডব্লিউ) কলেজের অধ্যক্ষ প্রফেসর নূর আক্তারের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জে সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীরা জানায়, বর্তমান অধ্যক্ষ নূর আক্তার এই কলেজে যোগদানের পর কলেজের শিক্ষা কার্যক্রম সহ সকল কর্মকান্ডে নতুন গতি ফিরিয়ে এনেছেন। কাজেই তারা এই অধ্যক্ষকে আপাতত অন্যত্র যেতে দেবে না। লেখাপড়ার ও কলেজের উন্নয়নের স্বার্থে অধ্যক্ষ নূর আক্তারের বদলির আদেশ প্রত্যাহার করতে হবে। অবিলম্বে অধ্যক্ষ নূর আক্তারের বদলির আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহালের দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ অদেশ প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সমন্বয়ক পরিচয়ে শিক্ষার্থী হিমেলের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা ছাত্র-ছাত্রীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ২০ জন আহতের ঘটনায় হিমেল সহ দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এসময় অধ্যক্ষ প্রফেসর নূর আক্তার গণমাধ্যমকে বলেন, সরকারি চাকরিতে আমাদের বদলির আদেশ এটি একটি নিয়মিত প্রক্রিয়া। আমি দীর্ঘ ৮ বছর ধরে সুনামের সহিত এ কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এই কলেজ ও শিক্ষার্থীদের আমি অত্যন্ত ভালোবাসি। যদি বাইরে থেকে কোন আঘাত আসে এবং আমার ছাত্র-ছাত্রীদের প্রতি যদি সেটা প্রতিহত হয় আমার দেখতে এটা ভালো লাগবে না। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সরে গিয়ে ক্যাম্পাসটার সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে। সেজন্য আমি গত রবিবার মাউশির মহাপরিচালক ও সচিব স্যারের সাথে দেখা করে আমার অন্যত্র বদলির বিষয়ে আবেদন করি। সে আবেদনের কারণে আমাকে বুধবার বদলি করা হয়েছে। আমি সকল শিক্ষার্থীকে সরকারের আদেশ মেনে নিয়ে ক্লাসে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

যে কারণে ২০২৫ সালেই নির্বাচন চায় বাম দলগুলো

টেস্ট ড্রাইভের কথা বলে গাড়ি ছিনতাই করতেন তিনি

শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের

রূপগঞ্জে পুলিশ আক্রান্ত মামলার ৭ আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মানুষের পাশে ডিসি জাহিদুল ইসলাম

স্বৈরাচারী পালিয়ে গেলেও লেজ রয়ে গেছে: তারেক রহমান

দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন

কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিলেন জামায়াত নেতা মাওলানা মইনুউদ্দিন আহমাদ

বন্দরের শীর্ষ সন্ত্রাসী ‘ক্যাডার সোহেল’ র‍্যাবের হাতে গ্রেফতার !

error: Content is protected !!