Tuesday , 10 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

কামরাঙ্গীরচরে নিজ কারখানায় মালিককে হত্যার পর মাটিচাপা

প্রতিবেদক
AlorDhara24
December 10, 2024 10:28 am

রাজধানীর কামরাঙ্গীরচরে নিজের কারখানা থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় নূরে আলম নামে এক কারখানা মালিকের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি চার দিন আগে নিখোঁজ হন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কামরাঙ্গীরচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

কামরাঙ্গীর হাসান নগর ভান্ডারীর মোড়ে স্কিন প্রিন্ট ব্যবসায়ী নুরে আলমকে (৫৭) হত্যার পর লাশ মাটির নীচে পুতে রাখে তারই কর্মচারীসহ অন্যান্যরা।

এই ঘটনায় কারখানার এক কর্মচারীসহ চারজন জড়িত বলে জানা গেছে। মূল হত্যাকারীসহ দুইজনকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের বিত্তিতে লাশ উদ্ধার প্রক্রিয়া চলছে।

বাকি দুজনকে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যাচ্ছে।

 

জানা গেছে, ৫ ডিসেম্বর কামরাঙ্গীরচরের হাসান নগরে নিখোঁজ হন স্কিন প্রিন্ট কারখানার মালিক নুরে আলম।

স্থানীয়রা জানান, কারখানার ভেতরেই জুয়া খেলছিলেন কর্মচারীসহ বেশ কয়েকজন। আর তাতে বাধা দিলে আলমকে আঘাত করে কারখানার কর্মচারীরা। এতে ঘটনাস্থলে আলমের মৃত্যু হয়। পরে কারখানার ভেতরেই গর্ত খুঁড়ে তাকে মাটিচাপা দেয়া হয়।

পুলিশ জানায়, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে ও আইন অনুযায়ী লাশ উদ্ধার প্রক্রিয়া চলমান আছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

অসহায়দের মাঝে কম্বল বিতরণ করল ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন

নারায়ণগঞ্জে লাইনম্যান সিন্ডিকের নিয়ন্ত্রণে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি

রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

শহরের গলাচিপা এলাকায় পূর্ব ও পশ্চিম গ্রুপের অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী!

ফতুল্লায় পোশাক কারখানার গোডাউনে অগ্নিকান্ড

ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মায়ের মৃত্যু

রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার, তেলের ট্রাক উদ্ধার

আওয়ামীলীগের দোসররা আমাকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে : আব্দুল্লাহ আল মামুন

বেশিরভাগ দোকান বন্ধ, পণ্যের সরবরাহ-ক্রেতা কম