Wednesday , 24 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড সুগন্ধা হাসপাতালে ভূল চিকিৎসায় শিশুর মৃত্যু

প্রতিবেদক
AlorDhara24
June 24, 2026 2:44 pm

সিদ্ধিরগঞ্জ ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ: সুগন্ধা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ

​নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

​নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুল চিকিৎসা ও অবহেলার কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​ভুক্তভোগী মো. রুবেল মিয়া জানান, তার অন্তঃসত্ত্বা স্ত্রী মোসা. আয়েশা আক্তারকে ১২ জুন সিদ্ধিরগঞ্জের সুগন্ধা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডা. দিলরুবা আক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করান। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চিকিৎসক ২১ জুনের মধ্যে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের পরামর্শ দেন।

​অভিযোগে বলা হয়, ২২ জুন আয়েশা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক নির্ধারিত সময়ের আগেই সিজারিয়ান অপারেশন করেন। এতে নবজাতক গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অভিযোগকারীর দাবি, নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলেও হাসপাতাল কর্তৃপক্ষ ও দায়িত্বরত চিকিৎসক কার্যকর কোনো পদক্ষেপ নেননি। পরে নবজাতককে সংকটাপন্ন অবস্থায় সাইনবোর্ডের বাংলাদেশ নবজাতক হাসপাতালে রেফার করা হয়। ২৩ জুন রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

​ভুক্তভোগী রুবেল মিয়ার অভিযোগ, চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং ভুল চিকিৎসার কারণেই তার নবজাতক সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সিদ্ধিরগঞ্জ থানায় আবেদন জানিয়েছেন।

​এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই শামিম রাজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নবজাতকটির শারীরিক গঠন প্রত্যাশিত অনুযায়ী ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকের শারীরিক গঠনের অপরিপক্কতার কারণেই তার মৃত্যু হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছেন বলে জানান।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ফ্যাসিবাদী সরকার প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে: উপদেষ্টা আসিফ

সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড সুগন্ধা হাসপাতালে ভূল চিকিৎসায় শিশুর মৃত্যু

আওয়ামী স্বৈরশাসনের সময় স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: ড্যাব মহাসচিব

মাদকবিরোধী সংগঠন নাগরিক শক্তি কে কম্পিউটার উপহার দিলেন জেলা প্রশাসক

কাঁঠালিয়ায় মেঝেতে পড়েছিল নারীর মরদেহ

কামরাঙ্গীরচরে নিজ কারখানায় মালিককে হত্যার পর মাটিচাপা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের শ্রদ্ধাঞ্জলি

নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে আমরা সরে যাবো: তৌহিদ হোসেন

পৈত্রিক মৎস্য খামারে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী

প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

error: Content is protected !!