Monday , 9 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

পুলিশ কবে মানুষের হবে?

প্রতিবেদক
AlorDhara24
December 9, 2024 10:31 am

বিগত রাজনৈতিক সরকারগুলোর আমলে দলীয় বলয়ের মধ্যে থাকায় পুলিশ ‘জনবান্ধব’ হয়ে উঠতে পারেনি। ক্ষমতাসীন দলগুলো মাঠ পর্যায়ে কাজ করা এই বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে।

পাশাপাশি ক্ষমতালোভী পুলিশ সদস্যদের দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের কারণে আস্থা হারিয়েছে জনগণের বন্ধু হতে চাওয়া এই বাহিনী। প্রতিনিয়ত মানুষের ভেতর পুলিশের প্রতি জন্ম নিয়েছে রাগ- ক্ষোভ, যার প্রতিফলন দেখা গেছে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময়।

বছরের পর বছর ধরে দলীয় স্বার্থে ব্যবহার করা পুলিশ বাহিনীকে সবশেষ জুলাই-আগস্ট আন্দোলনে জনমানুষের বিপরীতে দাঁড় করিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। আইনের প্রতি আনুগত্য ও নিরপেক্ষ থাকার শপথ নেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি দলীয় প্রভাবের কারণে গুলি করে হত্যা করেছে শত-শত ছাত্র-জনতাকে।

এ কারণে সাধারণ মানুষের আক্রোশের শিকার হয়েছে পুলিশ নিজেও।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, জুলাই-আগস্ট আন্দোলনে সারা দেশে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আহত হয়েছেন প্রায় আড়াই হাজার সদস্য। এ ছাড়া থানা ও ফাঁড়িসহ পুলিশের অসংখ্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে, মনোবল হারিয়েছেন বাহিনীর সদস্যরা। ৫ আগস্টের পর বেশ কিছুদিন তাদের কাজেই ফেরানো যায়নি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ডে ১ দিন ব্যাপি ওয়াজ ও দোয়ার মাহফিল

দাউদকান্দিতে শিশুকে ধর্ষণচেষ্টায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

মামলা আছে কিনা দেখার দরকার নেই, আওয়ামী সন্ত্রাসীদের দেখলেই গ্রেফতার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কামরাঙ্গীরচরে নিজ কারখানায় মালিককে হত্যার পর মাটিচাপা

স্থানীয় পর্যায়ে বিতরণ করা সরঞ্জাম সেখান থেকেই কেনা হবে: দুর্যোগ উপদেষ্টা

মামলা, আসামি ৪৬ জন

দেশের চলমান নানা ইস্যুতে বিকালে নেতাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

শ্রমিকদের পুনর্বাসন ও বকেয়া মজুরি পরিশোধসহ আইবিসির ৭ দাবি

শেষ সময়ের ঈদ কেনাকাটায় খেয়াল রাখুন