Monday , 9 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

ঢাকা টু আগরতলা’ লংমার্চ কর্মসূচির ঘোষণা বিএনপির ৩ সংগঠনের

প্রতিবেদক
AlorDhara24
December 9, 2024 7:14 am

আগামী ১১ ডিসেম্বর (বুধবার) ‌‘ঢাকা টু আগরতলা’ লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপির তিন সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল।

বুধবার ‌রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে সকাল ৮টায় শুরু হবে এই লংমার্চ কর্মসূচি।

ভারতের আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে এ কর্মসূচি পালন করবে সংগঠনগুলো।

সোমবার (৯ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ।

বাংলাদেশের সর্বস্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লংমার্চে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মোনায়েম মুন্না বলেন, ভারত ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারছে না।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা মেডিকেলে চিকিৎসক লাঞ্ছনার ঘটনায় গ্রেপ্তার ১

রাস্তা ভুলে পিকআপভ্যান ফেলে পালালো চোরের দল

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫২০ মামলা

নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা !

শ্যামলীতে রাস্তা আটকে দিলেন অভ্যুত্থানে আহতরা

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে এড.সাখাওয়াতের দোয়া প্রার্থনা!

নারায়নগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নতুন বাংলাদেশ বির্নিমানের জন্য যুব উৎসব শীর্ষক কর্মশালা

কলেজের পাওয়ার স্টেশনে মিললো গলিত মরদেহ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭

নারায়ণগঞ্জে বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ