Sunday , 8 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

দামেস্ককে ‘আসাদমুক্ত’ ঘোষণা করলো বিদ্রোহীরা

প্রতিবেদক
AlorDhara24
December 8, 2024 6:55 am

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পালানোর খবর জানিয়ে রাজনৈতিক বিরোধী জোটের প্রধান হাদি আল-বাহরা রাজধানী দামেস্ককে ‘আসাদমুক্ত’ ঘোষণা করেছেন। পাশাপাশি সিরিয়ার জনগণকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

বিদ্রোহী যোদ্ধারা দামেস্কের কেন্দ্রস্থলে প্রবেশের পর আরব দেশটিতে ‘নতুন যুগ’র সূচনা হয়েছে জানিয়ে প্রবাসী সিরিয়ানদের দেশে ফেরার আহ্বান জানিয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) হাদি আল-বাহরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের ঘোষণা দিয়ে দেশবাসীর উদ্দেশে বলেন, আমি আপনাদের জানাচ্ছি, বাশার আল-আসাদের পতন হয়েছে।

পরিস্থিতি এখন নিরাপদ এবং প্রতিশোধ বা প্রতিহিংসার কোনো জায়গা এখানে নেই। সিরিয়ার ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় শেষ হয়েছে।

সেনাবাহিনী পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি।

তার এই ঘোষণার পর দামেস্কে আনন্দ-উল্লাসের খবর পাওয়া যাচ্ছে।

রাজধানীর রাস্তা সিরিয়ানদের ‘মুক্তি! মুক্তি!’ স্লোগানে মুখর হয়ে উঠেছে।

হাদি আল-বাহরা আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো দুই দিনের মধ্যে তাদের কার্যক্রম পুনরায় শুরু করবে এবং জাতিসংঘের সহযোগিতায় ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে।

এদিকে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের প্রধান আবু মোহাম্মদ আল-জুলানি তার যোদ্ধাদের নির্দেশ দিয়েছেন, যেন তারা কোনো সরকারি প্রতিষ্ঠান বা সেবামূলক স্থাপনায় আক্রমণ না করে, লুটপাট না চালান।

তিনি জোর দিয়ে বলেছেন, এই প্রতিষ্ঠানগুলো সরকারিভাবে হস্তান্তর না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী কর্তৃপক্ষের অধীনেই থাকবে।

আল-জালালি বলেন, আমি সবাইকে যুক্তিসঙ্গত চিন্তা করতে এবং দেশের কথা ভাবতে অনুরোধ জানাই। আমরা বিরোধীদের প্রতি আমাদের হাত প্রসারিত করছি, তারাও তাদের হাত বাড়িয়েছে এবং নিশ্চিত করেছে যে তারা এই দেশের কোনো নাগরিকের ক্ষতি করবে না।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে চাষাঢ়ায় দিনব্যাপী বসন্ত মেলা অনুষ্ঠিত 

হাতী মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন: মোহাম্মদ আলী

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

আপনাদের উপস্থিতি সমর্থনের প্রতিফলন: ইইউ দূতদের প্রধান উপদেষ্টা

আট বছর পর দেশে ফিরেছেন বেবী নাজনীন

রূপগঞ্জে মারকাযুর নূর তাহ্ফিজুল কুরআন মাদ্রাসায় হাফেজদের দস্তারবন্দী সম্মেলন অনুষ্ঠিত

নিউমোনিয়ার কারণগুলোর মধ্যে অপুষ্টি ও গৃহস্থালির দূষণ অন্যতম

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে এড.সাখাওয়াতের দোয়া প্রার্থনা!

সোনালি আঁশে সুদিন ফেরানোর চেষ্টা

বৈশাখে মোশাররফ করিমের নতুন ছবি, নায়িকা পার্নো মিত্র