Friday , 22 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক, চুরি ও বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ১৩

প্রতিবেদক
AlorDhara24
May 22, 2026 12:09 pm

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক, চুরি ও বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ১৩

​নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, চুরির মামলার আসামি, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার এজাহারনামীয় ব্যক্তিসহ মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আসামিদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা এবং ৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​নারায়ণগঞ্জ জেলা police সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক দমনে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে, ২০২৬ তারিখ সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এর মধ্যে ২০০ গ্রাম গাঁজা ও ৪০ পুরিয়া হেরোইনসহ ২ জন, চুরির অপরাধে ৩ জন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ২ জন, আদালতের পরোয়ানা মূলে ৪ জন এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত ২ জন আসামিকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন, মোঃ ইব্রাহিম (৩১), পিতা- কামাল হোসেন, সাং- মুক্তিনগর, নয়াআটি, ৩নং ওয়ার্ড; বাপ্পি গাজি (৩০), পিতা- আব্দুল হক মেম্বার, সাং- সানারপাড়; মোঃ হৃদয় (২৮), পিতা- কাজী মনির হোসেন, স্থায়ী: কুমিল্লা, বর্তমান: কদমতলী উত্তরপাড়া; শরিফ (২৬), পিতা- মৃত স্বপন, স্থায়ী: ময়মনসিংহ, বর্তমান: আটি হাউজিং; মনির হোসেন ওরফে মনির (৩২), পিতা- বাবুল মিয়া, স্থায়ী: শরীয়তপুর, বর্তমান: হিরাঝিল আ/এ; মোঃ পারভেজ (৩০), পিতা- মোফাজ্জল, সাং- আইয়ুবনগর; মোঃ সোহেল (৩০), পিতা- মোক্তার হোসেন, সাং- আউলাবন বাগান বাড়ী, ৪নং ওয়ার্ড; মোঃ লিয়াকত আলী (৬৮), পিতা- মৃত হোসেন আলী, সাং- মিজমিজি পূর্ব সাহেব পাড়া; মাহিন, পিতা- সোলেমান, সাং- শিমুলপাড়া বিহারী ক্যাম্প; আব্দুল হান্নান (৪৫), পিতা- মৃত আব্দুল সোবহান মিয়া, সাং- আটি হাউজিং; মোঃ ফয়জুল ইসলাম ফারুক, পিতা- মোঃ আকবর আলী, সাং- এসও রোড; মোঃ কামাল হাওলাদার (৩৫), পিতা- মোঃ বাবুল হাওলাদার, স্থায়ী: পটুয়াখালী, বর্তমান: গ্যাস লাইন কদমতলী এবং মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৩), পিতা- মৃত আঃ মালেক, সাং- গোদনাইল বাঘপাড়া।

​সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে এই অভিযান চালানো হয়েছে। মাদক, চুরি, ছিনতাইসহ যেকোনো ধরণের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এই কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত এক

অবৈধ সম্পদ অর্জন: বেনজীর, তার স্ত্রী-কন্যাদের নামে মামলা

জলবায়ু সংকট মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি: ড. ইউনূস

গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

নারায়ণগঞ্জে মাটির নিচে রহস্যময় মটকা উদ্ধার গুপ্তধনের গুঞ্জনে জনতার ভিড়

আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি

স্বাধীনতা দিবসে জাতীয় কর্মসূচি ঘোষণা

রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

খাবারের যুগলবন্দিতে মিলবে পুষ্টি বেশি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা দিবস

error: Content is protected !!