Saturday , 7 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

মাদারীপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

প্রতিবেদক
AlorDhara24
December 7, 2024 9:58 am

শীতের তীব্রতা একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। রাতে কমছে তাপমাত্রা।

একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যাও।

 

মাদারীপুর জেলার হাসপাতালগুলোতে সর্দি-জ্বর, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ নানান রোগী আক্রান্তরা চিকিৎসা নিতে আসছেন প্রতিদিন।

দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে বেশির ভাগই শিশু ও বয়স্করা।

জেলার হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে রোগীর সংখ্যা বেশি।

 

খোঁজ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে মাদারীপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।

গ্রামগঞ্জ থেকে আসা শিশু-বৃদ্ধসহ নানান বয়সের মানুষ ভর্তি হচ্ছেন হাসপাতালে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস এবং রাত বাড়ছে শীত। এতে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া রোগ নিয়ে জেলার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। সবচেয়ে বেশি চাপ বেড়েছে ডায়রিয়া ওয়ার্ডে। আসন সংকটে গাদাগাদি করে নিতে হচ্ছে স্বাস্থ্যসেবা। ঠান্ডাজনিত রোগের বাইরে কারও কারও দেখা দিয়েছে চর্ম রোগও। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বহির্বিভাগেও রোগীর চাপ। সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের।

এদিকে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষুব্ধ রোগীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গড়ে প্রতিদিন শুধুমাত্র জেলার ২৫০ শয্যা হাসপাতালে আন্তঃবিভাগ ও বহির্বিভাগে দেড় থেকে দুই হাজার মানুষ স্বাস্থ্যসেবা নিচ্ছেন। ১৬৪ জন জনবলের বিপরীতে রোগীদের স্বাস্থ্যসেবা দিতে কাজ করছেন চিকিৎসক-নার্সসহ ১৩৫ জন কর্মকর্তা-কর্মচারী। দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে ২৯টি পদ। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা।

রোগীরা জানান, হাসপাতালে রোগীর প্রচুর ভিড়। বেশির ভাগই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেশি। ভিড় থাকায় সেবা পেতে দেরি হচ্ছে হাসপাতালে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার

রূপগঞ্জে হ্যাঁ ভোটের প্রচারণায় বাধা কর্মচারীকে পিটিয়ে জখম

জেলা বিএনপির সভাপতির বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘন্টার আল্টিমেটাম

শেষ মুহূর্তে ‘শাটডাউন’ এড়ালো যুক্তরাষ্ট্র

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় জবুথবু সিরাজগঞ্জ

জাতীয় ঐতিহ্যবাহী বৃক্ষ ও কুঞ্জবন ঘোষণার জন্য আবেদন আহ্বান

রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার

আবুল কালাম’র গণসংযোগে বিশাল মিছিল নিয়ে না’গঞ্জ মহানগর শ্রমিক দলের যোগদান

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ!

অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু অসুস্থ