Friday , 6 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

ওসমানীতে দুবাই ফ্লাইটে সিটের নিচে মিললো সোয়া কোটি টাকার স্বর্ণ

প্রতিবেদক
AlorDhara24
December 6, 2024 7:40 am

দুই দিনের ব্যবধানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো ধরা পড়লো স্বর্ণের চালান। এবার দুবাই থেকে ছেড়ে আসা বিমানে পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের স্বর্ণের চালান জব্দ করা হয়েছে।

শুক্রবার (০৬ ডিসেম্বর) কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ার ফ্রেডের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল ৯টা ২৫ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে (বিজি-২৪৮) সিটের নিচে পলিথিনে রাখা স্বর্ণের চালানটি জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।

এর মধ্যে ১৮পিস চুড়ি ও ৩ পিস চেইন তৈরি করে আনা স্বর্ণের মোট ওজন এক কেজি ১৬৬ গ্রাম। এর বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা হবে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, চোরাচালানে জড়িত যাত্রী কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ ফেলে রাখে। ওই ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি।

এর আগে বুধবার (০৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইট (বিজি-২৪৮) বিমানের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ১১পিস স্বর্ণের বার জব্দ করে করা হয়। জব্দ ১১ টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ২৮৩ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

 

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

বন্দরের কলাগাছিয়া ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান-মেম্বার প্রার্থী ঘোষণা

অবৈধভাবে বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম রমজানেই জমজমাট চকবাজারের ইফতার বাজার

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ জেলা কমিটি ঘোষণা; সভাপতি জহিরুল ইসলাম বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আরজু

দ্য সাউন্ড অন: বিশ্বব্যাপী মিউজিক ও মিডিয়া ডিস্ট্রিবিউশনের নতুন সম্ভাবনা

বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ সদর শাখার সভাপতি শরীফ সুমন সেক্রেটারি নান্টু

খিলক্ষেতের শিশুটি নির্যাতনের শিকার হয়েছে: ওসিসি সমন্বয়ক

সিদ্ধিরগঞ্জের ব্যবসায়ী জামাল আকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পুলিশের পদোন্নতি পরীক্ষাঃ সততা, শৃঙ্খলা ও দক্ষতার মূল্যায়ন হবে

error: Content is protected !!