Thursday , 5 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

না.গঞ্জে হত্যা মামলায় শ্রমিক নেতা আটক, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রতিবেদক
AlorDhara24
December 5, 2024 7:56 am

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলায় ট্রাক মালিক সমিতির সদস্য সচিব শামীমকে আটকের প্রতিবাদে সড়কে ট্রাক ফেলে সড়ক অবরোধ করেছেন ট্রাক মালিক সমিতির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে শহরের মণ্ডলপাড়া এলাকায় সড়ক অবরোধ করেন তারা।

এসময় শামীমকে মুক্তি না দিলে অবরোধ প্রত্যাহার করা হবে না বলে স্লোগান দেন শ্রমিকরা।

 

দুপুর ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ড়ে ট্রাক রেখে অবরোধ করে রেখেছেন পরিবহন শ্রমিকরা।

তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছেন সদর মডেল থানা পুলিশ।

 

এর আগে বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে শামীমকে হত্যা মামলা গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যা মামলায় শামীম নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির জানান, আমরা চেষ্টা করছি তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিতে।

আমাদের থানায় কোনো আসামি গ্রেপ্তার নাই, শুনেছি ফতুল্লা মডেল থানায় গ্রেপ্তার করা হয়েছে। যেহেতু এটি সদর থানার এলাকাধীন তাই এখানে বিক্ষোভ অবরোধ না করতে বলা হয়েছে

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

হাসিনা উৎখাতে ছিল না আমেরিকা!

গণ-অভ্যুত্থানের স্বপ্ন ভঙ্গ হচ্ছে কেন?

ঢাবি উপাচার্যের অব্যাহতি চেয়ে আবেদন

নতুন দলের ‘সুপার টেন’-এ থাকছেন যারা

হাদির হত্যা: “আংশিক বিচার” নামক পরিচিত বৃত্তেই ঘুরছে নাতো?

ঈদে ফিরতি যাত্রায় ৬ এপ্রিলের টিকিট মিলবে বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে জেলা পুলিশের ২১৯৬ জন নিয়োজিত থাকবে- পুলিশ সুপার।

ফতুল্লা থানাধীন পঞ্চবটিস্থ বধ্যভূমিতে পুলিশ সুপার মহোদয়ের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বিচারপতি রউফ কাজের মধ্য দিয়ে দেশবাসীর অন্তরে বেঁচে থাকবেন: প্রধান উপদেষ্টা

রূপগঞ্জে ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও লুটপাট গুলিবিদ্ধ-১ ! আহত-৫