বাংলাদেশ আমার অহংকার—এই স্লোগানকে সামনে রেখে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ০৫ মিনিটে র্যাব-১১, সিপিসি-৩ এর একটি দল মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন হোসেন্দী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে উক্ত স্থান হতে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার ও জব্দ করা হয়।


পৃথক আরেকটি অভিযানে আজ ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৫টা ৩০ মিনিটে র্যাব-১১, সিপিসি-৩ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৭৮ গ্রাম অবৈধ মাদকদ্রব্য আফিম উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত আলামত বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



















