Tuesday , 20 January 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি: মনির হোসাইন কাসেমী

প্রতিবেদক
AlorDhara24
January 20, 2026 4:38 am

বিএনপি’র চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রবিবার (১৮ জানুয়ারী) দুপুরে ফতুল্লার বিলাস নগর এলাকার দারুস সুন্নাত ছালেহিয়া মোহেব্বীয়া দীনিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
‎বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ হোসাইন বোখারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত জোট প্রার্থী মুফতী মনির হোসাইন কাসেমী।
‎
‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- প্রার্থী হিসাবে ইলেকশন, ভোট এগুলো নিয়ে ২১ তারিখের পরে কথা বলবো আপনাদের সাথে। ২১ তারিখের আগে ভোট চাওয়া যাবে না। এদিক-সেদিক কথা বললেই শোকজ দেওয়া হবে। এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করা হবে। সুতরাং আমি একজন সু-নাগরিক হিসাবে যে আইন ও বিধানগুলো আছে সেগুলো মেনে চলবো, এটাই স্বাভাবিক। আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি। দরবার শরিফের উসিলায়।
‎
‎তিনি আরও বলেন- আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ্ তায়ালা শুধু এক মনিরকে নয়, নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসন সহ দেশের অন্তত পক্ষে অর্ধেকের বেশী সিটে যেন সকলে মিলে আলেম-ওলামা ও ভালো মানুষকে বসাতে পারি। এই দেশ যেনো পরিচালিত হয় কোরআন-পড়ুয়া, দ্বীনদারের মাধ্যমে।ভবিষ্যতে যিনি দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন, তিনি তারেক রহমান সাহেব। উনি ইংল্যান্ডে শুধু নির্বাসনে সময় কাটায়নি। বরং নির্বাসিত জীবন যাপনের সাথে সাথে তার আমূল পরিবর্তন হয়েছে। তিনি যেকোন দাড়িওয়ালা-জুব্বাওয়ালা আলেমের চাইতে কোনো দিক থেকে কম নয়। তিনি খুবই বেশী আমলদার মানুষ, তার চেহারার দিকে তাকালেই বোঝা যায়।
‎বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় প্রার্থণা করা হয়। একই সাথে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া প্রার্থণা করা হয়।
‎
ও-ই দোয়া মাহফিলে এসময় আরও উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মুনাওয়ার হোসাইন সহ অন্যান্য নেতা-কর্মীরা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ফতুল্লায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াইলে চলছে সরকারি গাছ কাটার মহোৎসব, মামলার পরও থামছে না

রূপগঞ্জে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

বন্দরের শেফা ডকইয়ার্ডে অবৈধ জাহাজ কাটার বাণিজ্য, অভিযুক্ত মহিউদ্দিন

নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ, ওসমানীতে হবে স্পোর্টস কমপ্লেক্সঃ সচিব মাহবুব উল আলম

স্ত্রীসহ নামাজরত অবস্থায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত

দৈনিক ইয়াদ পএিকার সম্পাদক, সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন মারা গেছে

জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের সাত দালাল আটক,বিভিন্ন মেয়াদে সাজা

error: Content is protected !!