Sunday , 30 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

ছুটিতেও সেবা দিতে প্রস্তুত ঢাকার হাসপাতালগুলো

প্রতিবেদক
AlorDhara24
March 30, 2025 10:24 am

ঈদে দীর্ঘ ৯ দিনের ছুটিতে দেশ। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ছুটি চলবে সব সরকারি ও অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানে। লম্বা এই ছুটিতে কীভাবে চলবে হাসপাতালগুলো? কেমন হবে সেবা কার্যক্রম? বিশেষত, ঢাকার বাসিন্দারা ঈদের ছুটিতে জরুরি রোগীদের নিয়ে কোথায় যাবেন, কোথায় গেলে পর্যাপ্ত চিকিৎসাসেবা পাবেন, এ নিয়ে অনেকের মধ্যেই দুশ্চিন্তা থাকতে পারে। তবে রাজধানীর বিভিন্ন হাসপাতাল সূত্র জানিয়েছে, ঈদের ছুটিতে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলো সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

ঈদ ঘিরে ঢাকা এখন অনেকটাই ফাঁকা। হাসপাতালগুলোতেও রোগীর জটলাও কিছুটা কম। তবে জরুরি বিভাগের অনেক রোগী ও তাদের স্বজনদের ঈদ করতে হবে হাসপাতালেই। রাজধানীর বিভিন্ন হাসপাতালের পরিচালকরা জানিয়েছেন, দীর্ঘ এই ছুটিতেও তারা হাসপাতালে পর্যাপ্ত জনবল রাখছেন। বিশেষ করে জরুরি বিভাগ, ওটি ও ইনডোরে নিয়মিত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মাচারীরা সেবা দেবেন।

চিকিৎসাসেবায় মানুষের সবচেয়ে বেশি ভরসার জায়গা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ওই হাসপাতালে দৈনিক এক হাজার জনবল কর্মরত থাকবেন বলে জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, ‘আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি, বেশিরভাগ জরুরি বিভাগের রোগী আসে। আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। ছুটির মধ্যে প্রতিদিন ১৫০ জন ডাক্তার, ৫০০ নার্স ও অন্য কর্মচারীরা মিলে এক হাজারের বেশি জনবল নিয়োজিত থাকবে। আমরা প্রয়োজনীয় ওষুধের সরবরাহও নিশ্চিত করেছি।’

প্রতি বছরই ঈদ কিংবা যে কোনো উৎসব ঘিরে যাত্রাপথে দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। তাদের বেশিরভাগ চিকিৎসা নিতে ছুটে আসেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। ঈদের ছুটিতে এ ধরনের রোগীদের জন্য ঢাকায় বিশেষায়িত হাসপাতাল- জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানেও প্রতিদিন ১৫ জন চিকিৎসক কর্মরত থাকবেন।

হাসপাতালটির পরিচালক অধ্যাপক আবুল কেনান জাগো নিউজকে বলেন, ‘আমাদের জরুরি টিম রেডি করা আছে। ওটিগুলো প্রস্তুত রেখেছি। অতীত অভিজ্ঞতার আলোকে আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি। প্রতিদিনকার রোস্টার করে দিয়েছি। প্রতিদিন ১৫ জন করে চিকিৎসক ডিউটিতে থাকবেন। এর বাইরে জুলাই অভ্যুত্থানে আহতদের জন্যও পৃথক চিকিৎসক টিম রেখেছি।’

রাজধানীর পিজি হাসপাতাল নামে খ্যাত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম জানিয়েছেন, প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রমের সেবাও চলবে যথারীতি। রোগীদের সুবিধার্থে ২ এপ্রিল খোলা থাকবে বহির্বিভাগ। ঈদের পর ৫ এপ্রিল থেকে প্রচলিত নিয়মে চলবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো।

তিনি আরও জানান, ঈদুল ফিতর উপলক্ষে বহির্বিভাগ বন্ধ থাকবে ২৮, ৩০, ৩১ মার্চ এবং ১, ৩ ও ৪ এপ্রিল। এর মধ্যে পবিত্র শবে কদর উপলক্ষে ২৮ মার্চ (শুক্রবার) এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে ৪ এপ্রিল (শুক্রবার) বহির্বিভাগ বন্ধ। বন্ধের দিনগুলোতে ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস ও সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আদমজী বিহারী ক্যাম্পে যুবকের ওপর হামলা, অভিযুক্ত মাদক কারবারিরা প্রকাশ্যে

ফতুল্লায় জমি নিয়ে বিরোধ: হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যাচ্ছেন তাসনিম জারা!

নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, প্রাণনাশের হুমকি

অন্যের জায়গা বুঝিয়ে দিলো ওরিয়ন গ্রুপকে ভূমিদস্যু শাহা আলম মানিক

পুকুর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার

পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল

রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা

রূপগঞ্জে মহাসড়ক ও শীতলক্ষ্যা ঘাটে আবর্জনার স্তুপ, দুর্গন্ধে জনদুর্ভোগ

error: Content is protected !!