Wednesday , 26 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ

প্রতিবেদক
AlorDhara24
March 26, 2025 1:23 pm

নেত্রকোনার দুর্গাপুরে বাবার বিরুদ্ধে নিজ নাবালিকা মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন।

বুধবার (২৬ মার্চ) দুপুরে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অভিযুক্ত আলাল উদ্দিন (৫৫) দুর্গাপুর সদর ইউনিয়নের বাসিন্দা। ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তিনি পলাতক।

মামলার লিখিত অভিযোগে শিশুটির মা উল্লেখ করেন, তার স্বামী আলাল দীর্ঘদিন ধরে তাদের ১৫ বছর বয়সী মেয়েকে যৌন হয়রানি করে আসছিলেন। পাঁচ মাস আগে তিনি মেয়ের গলায় ছুরি ধরে ধর্ষণ করেন। এরপর থেকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার একই কাজ করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যার ভয় দেখাতেন। ভয়ে তার মেয়ে বিষয়টি এতদিন গোপন রাখে।

সম্প্রতি মেয়েটির গর্ভবতী হওয়ার লক্ষণ দেখা দেয়। পরে ক্লিনিকে নিয়ে পরীক্ষায় সে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। এরপর অভিযুক্ত বাবা কৌশলে মেয়েকে ময়মনসিংহের একটি ক্লিনিকে নিয়ে গিয়ে সবার অগোচরে গর্ভপাত করান।

ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করে বলেন, তার স্বামী রাতে তার সঙ্গেই ঘুমাতেন। কিন্তু মাঝরাতে ঘুম ভাঙলে তিনি তাকে বিছানায় খুঁজে পেতেন না। কয়েক দিন আগে বড় মেয়ের কাছ থেকে তিনি এই ঘটনা জানতে পারেন। তিনি আরও বলেন, এই বিষয়ে কথা বলতে গেলে তার স্বামী তাকে ও মেয়েকে মারধর করেন। তিনি এই জঘন্য কাজের ন্যায়বিচার চান।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক ও পেশাদার গাড়িচালকদের পোশাক প্রদান

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: ড. ইউনূস

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এর শহীদদের গেজেট প্রকাশ

হাসিনা-জয়ের ৩০ কোটি ডলার পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু

রোজার পণ্যে কোনো সমস্যা হবে না: বাণিজ্য উপদেষ্টা

হুটহাট কাউকে জামিন নয়, যোগ্যকে বঞ্চিত করবেন না: আইন উপদেষ্টা’

সড়ক দুর্ঘটনায় আহত দৈনিক অগ্রবাণী সম্পাদক স্বপন চৌধুরী

দ্য সাউন্ড অন: বিশ্বব্যাপী মিউজিক ও মিডিয়া ডিস্ট্রিবিউশনের নতুন সম্ভাবনা

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ জেলা কমিটি ঘোষণা; সভাপতি জহিরুল ইসলাম বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আরজু

গুলিবিদ্ধ জুলাই বীর শাহজাহানের পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা