Monday , 11 November 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

বিসিক শিল্পাঞ্চলে পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

প্রতিবেদক
AlorDhara24
November 11, 2024 2:14 pm

আলোরধারা ডেস্ক:

নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে ক্রোনী গ্রুপের দু’টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন৷ বিক্ষোভরত শ্রমিকরা ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কটি অবরোধ করে রেখেছেন৷

সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে কয়েকশ’ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন৷

এদিকে, শ্রমিকদের একটি দল বিসিক শিল্পাঞ্চলের ভেতর কয়েকটি কারখানায় ভাঙচুর চালালে অধিকাংশ কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ৷

বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “নারায়ণগঞ্জ বিসিক শিল্পাঞ্চলে ৪৩২টি কারখানা রয়েছে৷ শ্রমিক অসন্তোষের মুখে অধিকাংশ কারখানায় লাঞ্চের আগেই শ্রমিকদের ছুটি দিয়ে দেওয়া হয়৷”

বেলা সাড়ে এগারোটার দিকে আর-ফোর নামে একটি পোশাক কারখানার শ্রমিক শাহীদা আক্তার বলেন, “আমাদের লাঞ্চ হয় সাড়ে বারোটায়৷ কয়েকটি কারখানায় ভাঙচুর করায় ভয়ে কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়েছে৷”

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা বিসিক শিল্পাঞ্চলে অবস্থানরত রয়েছেন৷

ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স নামে পোশাক কারখানার সুইং সেকশনের শ্রমিক জাহানারা বলেন, “গত বছর থেকে এ কারখানার মালিক বেতন নিয়ে গড়িমসি করে৷ গত আগস্ট মাস থেকে আমার বেতন বকেয়া৷ বেতন না দিয়ে গতমাসে কারখানা লে-অফ ঘোষণা করে৷ অনেকের কাছে আমরা গেছি, কোনো সমাধান পাই নাই৷ আজকে তাই সড়কে নামছি আমরা৷”

গত বছরের ডিসেম্বর থেকে আওয়ামী লীগ নেতা আসলাম সানির মালিকানাধীন ক্রোনী গ্রুপের কারখানা দু’টিতে বেতন পরিশোধ নিয়ে অসন্তোষ চলছে৷ গত এপ্রিলে বকেয়া বেতনের দাবিতে ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স শ্রমিকরা বিক্ষোভ করেন৷ এ সময় শ্রমিক পুলিশ সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হন৷

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

হজরত ইবরাহিমের (আ.) ফিলিস্তিনে হিজরত

তিতুমীর শিক্ষার্থীদের অনশন, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

কারো রক্ত চক্ষু, ধমক আমলে না নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

মাদকসহ পুলিশ সদস্য ও সহযোগী গ্রেপ্তার

হালতিবিলে সড়কের পাশে পড়েছিল যুবকের মরদেহ

শিমরাইল পেট্রোল পাম্পের পিছনে চলছে সিন্ডিকেট ভিত্তিক মাদক ও হেরোইন ব্যবসা

এখনো বিভিন্ন জায়গায় বসে আছে আ. লীগের দোসররা: ফারুক

নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা !

উচ্চ আদালতের স্থিতিবস্তা (Status- quo) থাকলেও সিটি কর্পোরেশন ও হারুনুর রশিদ গং এর অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ

মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প