Sunday , 16 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

মাগুরায় শিশু হত্যার প্রধান আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
AlorDhara24
March 16, 2025 9:17 am

মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সেভ দা উইমেন অ্যান্ড চিলড্রেন সামাজিক সংগঠন।

রোববার (১৬ মার্চ) সকালে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সাবিনা ইয়াসমিন মেরির সভাপতিত্বে বক্তব্য দেন- ফাতেমা খাতুন হাওয়া বেগম, কল্যাণী রানী নাজমুল হাসান লিটনসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামি ও দোষীদের দ্রুত সময়ের মধ্য রায় কার্যকর করতে হবে।

দেশে প্রচলিত আইনে ধর্ষণ মামলার রায় ৯০ দিনের মধ্যে শেষ করার বিধান রয়েছে সেখানে আমরা দ্রুত বিচারিক কাজ শেষ দেখতে চাই।

 

এ সময় শিশু হত্যার বিচারের দাবিতে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা।

সর্বশেষ - বাংলাদেশ