Sunday , 16 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

রাস্তা ভুলে পিকআপভ্যান ফেলে পালালো চোরের দল

প্রতিবেদক
AlorDhara24
March 16, 2025 9:13 am

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গরু চুরি করে পালানোর সময় রাস্তা ভুলে আটকে যায় চোরের দল। পরে তারা এলাকাবাসীর ধাওয়া খেয়ে চুরি করা দুটি গরু ও পিকআপভ্যান রেখে পালিয়ে যায়।

রোববার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

স্থানীয়রা জানায়, উপজেলার অজ্ঞাত স্থান থেকে পিকআপভ্যানে করে গরু চুরি করে চোরের দল অমরপুরের রাস্তায় ঢুকে পড়ে। মাটি কাটার ঠিকাদার ধনু মিয়া তাদের গাড়িতে দেখে সন্দেহ হলে দাঁড়ানোর জন্য সংকেত দেয়।

তাদের পিকআপভ্যান ধনু মিয়ার মোটরসাইকেলকে চাপা দিয়ে ভুল রাস্তায় চলে যায়। পরে সামনে গিয়ে রাস্তা খুঁজে না পেয়ে আবার ওই রাস্তায় ফিরে আসে।

ধনু মিয়া আবার গাড়ি ফিরে আসতে দেখে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটকানোর চেষ্টা করে। তারা না দাঁড়িয়ে পালানোর চেষ্টা করে। তখন পেছন থেকে এলাকাবাসী তাদের পাল্টা ধাওয়া করে।

 

একপর্যায়ে স্থানীয় রামেশ্বরপুর থেকে অমরপুরে মাটি নিয়ে আসার সময় আবু তাহেরের বাড়ির সামনে অন্য একটি ট্রাক্টরের মুখোমুখি আটকা পড়ে চোরের পিকআপভ্যান। তখন ওভারটেক করতে না পারায় চোরের দল গাড়ি থেকে নেমে চাপাতি দিয়ে মাটির গাড়ির চালক রায়হানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে চুরির কাজে ব্যবহৃত পিকআপভ্যানে আগুন দেয়। একই সঙ্গে চোরাই দুটি গরু উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, গরু দুটি নামিয়ে পিকআপভ্যান পুড়িয়ে দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুটি গরু ও পিকআপভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জে গণমিছিল, যোগদানের আহ্বান মাসুমের

ইউনূস সরকারের দায় শিক্ষার্থীরা এড়াতে পারে না : মোমিন মেহেদী

রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে ৩জনকে কুপিয়ে জখম,থানায় মামলা

শিল্পের বিকাশ ও অর্থনৈতিক সমৃদ্ধিতে উৎপাদনমুখী হওয়ার আহ্বান শহিদুল ইসলামের

আওয়ামীলীগের দোসররা আমাকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে : আব্দুল্লাহ আল মামুন

কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাঁদপুরে শহীদ জিয়া গোল্ডকাপ টুর্নামেন্টে প্রধান অতিথি বিএনপির আজীবন বহিষ্কৃত নেতা !

জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রস্তাব গৃহীত

অজ্ঞাত ছেলেটির চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ায় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন জেলা নাজির মোঃ কামরুল ইসলাম

রূপগঞ্জে ভোজ্য তেলে ভেজাল: দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

error: Content is protected !!