Saturday , 15 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

দারিদ্র্য ও আয় বৈষম্য দূরীকরণে শরীয়াহ ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক
AlorDhara24
March 15, 2025 8:29 am

ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যাকাত, সাদাকা ও ওয়াকফের মতো ব্যবস্থার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে শরীয়াহ ব্যাংকিং। এটি দারিদ্র্য দূরীকরণ ও আয় বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর বাড্ডায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমানে ইসলামি ব্যাংকিং শুধু মুসলিম দেশেই নয়, বরং যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশেও জনপ্রিয় হচ্ছে।

আন্তর্জাতিক পরিসরেও এটি একটি নির্ভরযোগ্য ও লাভজনক ব্যাংকিং ব্যবস্থা হিসেবে বিবেচিত। সারা দুনিয়ায় ১.৮ ট্রিলিয়ন ডলার ট্রানজেকশন হয় এ ব্যবস্থায়।

ড. খালিদ হোসেন বলেন, ইসলামিক ফিন্যান্স একটি ন্যায়সঙ্গত ও নৈতিক অর্থনৈতিক ব্যবস্থা, যা সুদের পরিবর্তে লাভ-ক্ষতির ভিত্তিতে লেনদেন করে। এটি শুধু মুসলমানদের জন্য নয়, বরং যে কেউ ন্যায়সঙ্গত ও স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থার অংশ হতে পারে।

 

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার এবং সেন্ট্রোল শরীয়াহ বোর্ড ফেলোস ফোরামের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ শরীফ।

এর আগে ধর্ম উপদেষ্টা নবনির্মিত ইনস্টিটিউট অব ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইকোনোমিক্স ভবনের ফলক উম্মোচন করেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

কোনো অজুহাত নেই, দায় নিজেদেরই : ফ্লিক

নাসিক ৬ নং ওয়ার্ডের আওয়ামী সন্ত্রাসী জাহিদ নারায়ণগঞ্জ  মহানগর সাবেক যুবদল নেতাকে হত্যার হুমকি 

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব –সেহলী পারভীন

বাংলাদেশে কোনো শক্তি নেই আমাদের পরাজিত করবে: সাখাওয়াত

সোনালি আঁশে সুদিন ফেরানোর চেষ্টা

স্বামীর সমাধির পাশেই দাফন করা হবে খালেদা জিয়াকে!

নীটকনসার্ন লিমিটেডের ভাইস প্রেসিডেন্টের উদ্যোগে রেলের জমি থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ

উচ্চ আদালতের স্থিতিবস্তা (Status- quo) থাকলেও সিটি কর্পোরেশন ও হারুনুর রশিদ গং এর অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

শহীদ আবু সাঈদের বাবা অসুস্থ, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়