Monday , 11 November 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

যেভাবে চিনবেন এআই দিয়ে বানানো ভিডিও

প্রতিবেদক
AlorDhara24
November 11, 2024 12:47 pm

আলোরধারা ডেস্ক:

প্রযুক্তির যুগে এআই জেনারেট ছবি পাশাপাশি এখন ভিডিও বানানো যায়। প্রথম দিকে এআই ভিডিওগুলো ত্রুটিপূর্ণ থাকায় সহজেই শনাক্ত করা যেত। তবে, এখন নিত্যনতুন প্রযুক্তি উদ্ভাবনের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও শনাক্ত করা আগের চেয়ে অনেক কঠিন হয়ে গেছে।

এআই প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে কৃত্রিমভাবে তৈরি ভিডিওগুলো আগের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত হয়ে উঠছে। ফলে কোন ভিডিও কোনটি বাস্তব আর কোনটি এআই দিয়ে তৈরি তা শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পরেছে। তবে এআই সম্পর্কে ভালো ধারণা থাকলে এবং ভিডিও দেখার সময় কিছু বিষয়ের দিকে নজর দিলে এ ধরনের ভিডিও শনাক্ত করা সম্ভব।

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও সাধারণত দুই ধরনের হয়ে থাকে, যা ইম্পোস্টার ও টেক্সট-টু-ইমেজ ভিডিও নামে পরিচিত।

ইম্পোস্টার ভিডিও গুলোয় এক ব্যক্তির চেহারা অন্য ব্যক্তির মুখের ওপর বসিয়ে দেওয়া হয়। অপরদিকে, ‘টকিং হেড’ ফরম্যাট ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তির ঠোঁটের নড়াচড়ার দৃশ্যের সঙ্গে বিভিন্ন বক্তব্য প্রচার করা হয়।

‘টকিং হেড’ ভিডিওগুলো সামাজিক মাধ্যমে বেশি দেখা যায়। এ ধরনের ভিডিওর মাধ্যমে সাধারণত জনপ্রিয় ব্যক্তির মুখ দিয়ে মিথ্যা বা যেকোন তথ্য প্রচার করা হয়ে থাকে। ফলে দর্শকেরা বিভ্রান্ত হন। তবে, এ ধরনের ভিডিওতে মুখের চারপাশে অস্বাভাবিকতা বা ত্রুটি দেখা যায়। মূলত ভিডিওতে থাকা ব্যক্তি যখন মাথা ডানে-বাঁয়ে ঘোরায় তখন এই ত্রুটি চোখে পড়ে।

টেক্সট-টু-ইমেজ ভিডিও তৈরি হয় টেক্সট বা ছবি থেকে। এই প্রযুক্তি দিয়ে আকারে বড় ভিডিও বানানো সম্ভব হয় না। ছোট কোনো ভিডিওর দৃশ্য বা অন্যান্য বস্তুর আকৃতি বা অবস্থান হঠাৎ পরিবর্তন হলে বুঝতে হবে ভিডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম ভিডিও চেনার জন্য তথ্যের উৎস যাচাই বা ফ্যাক্ট চেকিং সর্ম্পকে জানা জরুরি। ভিডিওটি কারা তৈরি বা শেয়ার করেছে, তা যাচাই করা উচিত। ভিডিওর উৎস যাচাই করলেই সহজে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও শনাক্ত করা সম্ভব।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা সই

আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিন্মমানের খাবার বিক্রির অভিযোগ ॥

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২ নং ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত আলী আহম্মদ রি-রোলিং মিলসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক ভিতন্ডার এক পর্যায়ে ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মালিক সহ সবাইকে থানায় নিয়ে যায়

দুই মাস বন্ধ থাকবে পঞ্চগড়ের সব চা কারখানা

সচিবালয়ে প্রবেশে সাময়িক অসুবিধার জন্য সরকারের দুঃখ প্রকাশ

রূপগঞ্জের বাঘবেড় আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে সেতু-ভবন, রাস্তায় ফাটল

শহীদ ওসমান হাদীর ত্যাগই আমাদের প্রেরণা: রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির দোয়া মাহফিল !

দামেস্ককে ‘আসাদমুক্ত’ ঘোষণা করলো বিদ্রোহীরা