Monday , 11 November 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সচিবালয় ঘেরাও করে জবি শিক্ষার্থীদের অবস্থান

প্রতিবেদক
AlorDhara24
November 11, 2024 12:26 pm

আলোরধারা ডেস্ক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিসহ পাঁচ দফা ও ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে সচিবালয় সামনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

সোমবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে সামনে অবস্থান নেন তারা। এর আগে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। গণপদযাত্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেওয়ার পরই সবগুলো গেট বন্ধ হয়ে যায়। এরপর সচিবালয় থেকে কোনো গাড়ি বের হতে পারেনি আবার কোনো গাড়ি প্রবেশও করতে পারেনি। এতে অনেকটাই অবরুদ্ধ হয়ে পড়েন সচিবালয় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘আমি কে, তুমি কে, জবিয়ান, জবিয়ান’, ‘মুলা না ক্যাম্পাস, ক্যাম্পাস, ক্যাম্পাস’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, অধিকার না অন্যায়, অধিকার, অধিকারসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা গেটের সামনে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। বন্ধ গেটগুলোর সামনে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরা অবস্থান নিয়েছেন।

সচিবালয়ের ভেতরে গাড়িগুলো বাইরে বের হওয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। তবে জাতীয় প্রেস ক্লাবের দিকের ৫ নম্বর গেট দিয়ে হেঁটে বের হতে দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের পরিপ্রেক্ষিতে কয়েকবার অবরুদ্ধ ছিল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়।

আন্দোলনের মুখপাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌসিব মাহমুদ সোহান বলেন, আমরা আমাদের দাবিগুলোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে তিনদিনের একটি আলটিমেটাম দেবো। একই সঙ্গে হিট প্রকল্পের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দিয়ে আজকের মধ্যেই লিখিত দিতে হবে।

শিক্ষার্থীদের দাবি হলো, স্বৈরাচারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং সাত দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসতে হবে যে সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে (অগ্রাধিকার ভিত্তিতে হল), অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সব অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের দলীয় কার্যালয়ে সশস্ত্র হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ০১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব–১১।

নাসিক ১ নং ওয়ার্ড জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা

বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে চাষাঢ়ায় দিনব্যাপী বসন্ত মেলা অনুষ্ঠিত 

অনলাইন প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেফতার নগদ টাকা ও মোবাইল উদ্ধার

পুষ্টি ও স্বাদের মজাদার সবজি গাজর

খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় না’গঞ্জ মহানগর বিএনপি’র দোয়া মাহফিল!

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অফিসে সকাল ১১ টায়ও আসেন না নির্বাহী প্রকৌশলী সহ কর্মকর্তারা

মানুষের সেবার অঙ্গীকার নিয়ে নারায়ণগঞ্জ ৮ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী শাকিল

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু

রূপগঞ্জে পুলিশ আক্রান্ত মামলার ৭ আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

error: Content is protected !!