Wednesday , 19 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও: বাংলাদেশ দলের উদ্দেশে মাশরাফি

প্রতিবেদক
AlorDhara24
February 19, 2025 8:29 am

২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত টুর্নামেন্টে সেটিই বাংলাদেশের সেরা সাফল্য।

ওই দলের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা।

 

প্রায় ৮ বছর পর ফের মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট।

কিন্তু এবারের দলে নেই মাশরাফি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নীরবতা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।

পরে অবশ্য একটি ভিডিও বার্তায় দুঃখপ্রকাশ করেন তিনি। কিন্তু এরপর তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

খেলা হয়নি বিপিএলেও। ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে তার বর্তমান অবস্থানও অজানা। তবে দূর থেকেই দলের প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি।

 

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাইয়ে অবস্থান করছে বাংলাদেশ দল। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল। এর আগে আজ ফেসবুকে বাংলাদেশ দলের অফিসিয়াল ফটোশুটের ছবি পোস্ট করে মাশরাফি লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো শুভকামনা! সাহস এবং দৃঢ়তার  সঙ্গে খেলে যাও। শুভকামনা সব সময়। ‘

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে মাশরাফির নেতৃত্বে খেলেছিলেন বর্তমান দলে থাকা ছয় জন ক্রিকেটার। তারা হলেন- মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। মাশরাফি ছাড়া সেই দলের তামিম ইকবাল, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, সাব্বির রহমান, রুবেল হোসেন ও মোসাদ্দেক হোসেনরা এবার নেই। নতুন দলটির নেতৃত্বে আছেন নাজমুল হোসেন শান্ত।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে নতুন কৌশলে ছাত্রদল

কারো রক্ত চক্ষু, ধমক আমলে না নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর বাদলের ৪ সহযোগীর বিরুদ্ধে থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের

দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

গ্যাস দুর্ঘটনার ৪০ বছর পর ভূপাল থেকে সরানো হল বিষাক্ত বর্জ্য

ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপন আদায় সিদ্ধিরগঞ্জে ৩ অপহরণকারী গ্রেফতার হলেও বাকিরা অধরা!

অভ্যুত্থানে নিহতরা ‘জুলাই শহীদ’ ও আহতরা ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতি পাবেন

আত্মকর্মসংস্থানের লক্ষে মিথিলা’স কিচেন এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে