Monday , 17 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

পিরোজপুরে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী বাবা-ছেলে নিহত

প্রতিবেদক
AlorDhara24
February 17, 2025 8:59 am

নাজিরপুর উপজেলায় বাসের ধাক্কায় ভ্যানযাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর এক ভ্যানযাত্রীসহ তিনজন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের জেলার নাজিরপুরের রুহিতলাবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জেলার নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৪৫) ও তার ছেলে ইয়াত মোল্লা (১৫)।

 

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, আহত অবস্থায় তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সোমবার সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি  বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ভ্যানে থাকা তিনজন ও আরও দুইজন গুরুতর আহত হন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

 

 

নাজিরপু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভুইয়া বাবা-ছেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে এ ব্যাপারে এখানো কোনো অভিযোগ পাইনি।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান বলেন, আহত তিনজনের অবস্থাও আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা পাঠানো হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জেলা তথ্য অফিস এর উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সর্ম্পকে স্মৃতিচারণ

ঘোড়াঘাটে অর্ধকোটি টাকার নেশা জাতীয় ট্যাবলেটসহ ২ কারবারি আটক

সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও: বাংলাদেশ দলের উদ্দেশে মাশরাফি

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামি গ্রেফতার

ক্ষতিকর রঙে আইসক্রিম, মালিককে জরিমানা

বিদ্যালয়ে ভর্তিতে কোটা সুবিধা পাবে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা

নীটকনসার্ন লিমিটেডের ভাইস প্রেসিডেন্টের উদ্যোগে রেলের জমি থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ

নির্বিঘ্নে নববর্ষবরণে র‌্যাবের ১৫ পদক্ষেপ

বরগুনায় পান চাষে অপার সম্ভাবনার হাতছানি