Sunday , 2 February 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অগ্নিসংযোগ ও লুটপাট
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  8. খেলা
  9. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  10. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  11. চাদাবাজী
  12. চাষারা
  13. ঝালকাঠি
  14. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  15. ধর্ম

ভোটার হালনাগাদ: নিবন্ধনকেন্দ্রে নিরাপত্তা দিতে আইজিপিকে ইসির নির্দেশ

প্রতিবেদক
AlorDhara24
February 2, 2025 8:44 am

চলমান ভোটার তালিকা হালনাগাদে নিবন্ধন বা রেজিস্ট্রেশন কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (০২ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. মাহবুব আলম শাহ জানান, এরইমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা পুলিশ সদরদপ্তরে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি- ২০২৫ এর অংশ হিসেবে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভোটার রেজিস্ট্রেশন আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলবে।

ভোটার রেজিস্ট্রেশন কাজে ল্যাপটপ, ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আইরিশ স্ক্যানার, ডকুমেন্ট স্ক্যানার, ডকুমেন্ট প্রিন্টারসহ অন্যান্য মূল্যবান যন্ত্রপাতির ব্যবহার হবে।

 

সংশ্লিষ্ট জেলা ও উপজেলা বা থানা নির্বাচন অফিসপর্যায়ে ভোটার রেজিস্ট্রেশনের তারিখ ও কেন্দ্র নির্ধারণপূর্বক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে (রেজিস্ট্রেশন পরিকল্পনা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা যাবে)।

জেলা ও উপজেলা বা থানা নির্বাচন অফিসের নির্ধারিত তারিখে রেজিস্ট্রেশন কেন্দ্রে নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা প্রয়োজন।

এ অবস্থায় ভোটার রেজিস্ট্রেশনের তারিখগুলোতে রেজিস্ট্রেশন কেন্দ্রের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ইসি।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৬৫ হাজার লোকবল নিয়োগ দিয়েছে ইসি।

তারা ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চাঞ্চল্যকর মামলা, মাদক ও ছিনতাই দমনে কঠোর নির্দেশ

ভারতে সংসদ ভবনের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি

ত্যাগী নেতা অধ্যাপক মামুন মাহমুদকে মন্ত্রী হিসেবে দেখতে চায় নারায়ণগঞ্জবাসী

আওয়ামীলীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে করেছে

প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ সদস্যের অনাস্থা

বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে চাষাঢ়ায় দিনব্যাপী বসন্ত মেলা অনুষ্ঠিত 

স্ত্রীসহ নামাজরত অবস্থায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত

দুর্গাপূজায় ২৪০ মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা, গুজব ঠেকাতে প্রস্তুত পুলিশঃ এসপি

হুটহাট কাউকে জামিন নয়, যোগ্যকে বঞ্চিত করবেন না: আইন উপদেষ্টা’

রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে মুড়াপাড়ায় উঠান বৈঠক

error: Content is protected !!