Wednesday , 29 January 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

ময়দান প্রস্তুত, শুক্রবার শুরু বিশ্ব ইজতেমা

প্রতিবেদক
AlorDhara24
January 29, 2025 8:02 am

টঙ্গীর তুরাগ তীরে আগামী শুক্রবার শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে ইজতেমা ময়দান প্রস্তুত করা হয়েছে।

ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন।

 

ইজতেমার আয়োজকরা জানান, আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

এ পর্বের আয়োজন করছেন শুরায়ে নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা। এ উপলক্ষে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে দলে দলে মুসল্লিরা ময়দানে এসে অবস্থান নিতে শুরু করেছেন। আগামী ২ ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব।

 

এরপর ৩ ফেব্রুয়ারি থেকে শুরায়ে নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা দ্বিতীয় পর্বেও অংশ নেবেন। ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে মাওলানা জুবায়ের অনুসারীদের বিশ্ব ইজতেমা।

এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।

ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা বিভিন্ন যানবাহনে ময়দানে এসে চট, পাটি পলিথিন বিছিয়ে অবস্থান নিচ্ছেন। উপরে টাঙানো হয়েছে সামিয়ানা। আখেরি মোনাজাত পর্যন্ত কয়েকদিন ময়দানে অবস্থান নিতে হয় মুসল্লিদের। এজন্য তারা রান্নাবান্নার হাড়ি-পাতিল, চুলাসহ প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে আসেন। এ ছাড়া শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ান শুনে মুসল্লিরা সময় পার করেন। পরে আখেরি মোনাজাত শেষে সবাই যার যার আবাস্থলে ফিরে যান।

মাওলানা জুবায়ের অনুসারীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি শুরায়ে নেজাম অনুসারিরা প্রথম দুই পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। এরপর ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদ অনুসারীরা ইজতেমায় অংশ নেবেন। প্রথম পর্বে ইজতেমায় অংশ নিতে মুসল্লিদের জন্য ময়দানের প্রস্তুতি প্রায় শেষ। এখন চলছে টুকিটাকি কাজকর্ম। ইতোমধ্যে মুসল্লিরা বিভিন্ন অঞ্চল থেকে ময়দানে আসতে শুরু করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন বলেন, বিগত বছরগুলোর চেয়ে এ বছর বিশ্ব ইজতেমার নিরাপত্তা বেশি জোরদার করা হয়েছে। এ বছর ইজতেমায় নিরাপত্তায় ৭০০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরাও নিরাপত্তায় কাজ করবেন। এ বছর সিসি ক্যামেরা, মোবাইল কোর্ট, ড্রোন ও পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। ইজতেমায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত রয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে ও নিরাপদে মুসল্লিরা ইজতেমায় অংশ নিতে পারবেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ফরিদগঞ্জে বড় ভাইয়ের বসতঘর দখল করে ছোট ভাই আওয়ামিলীগ নেতার রান্নাঘর নির্মাণ

রূপগঞ্জে আলোচিত ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে বিসমিলাহ আড়ৎ ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকির মুখে দিন যাপন করছেন

খালেদা জিয়ার মৃত্যুতে শোক শ্রদ্ধা জ্ঞাপন করে নারায়ণগঞ্জ অটো রিক্সা চালক ইউনিয়ন এর পক্ষ থেকে দোয়ার আয়োজন !

ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত

ধারালো অস্ত্রসহ রূপগঞ্জে ৫ ডাকাত গ্রেপ্তার মিলল ডাকাতি হওয়া স্বর্ণালংকার

এবার পুতিন কল করলেন ট্রাম্পকে

শিশুশ্রমের করুণ পরিণতি: জামালপুরে দুর্ঘটনায় আহত দুই মাদ্রাসা শিক্ষার্থী

প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ

প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি: নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

error: Content is protected !!