Tuesday , 14 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে-শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রতিবেদক
AlorDhara24
January 14, 2025 8:18 am

সাতক্ষীরায় বিয়ের মাত্র তিন মাসের মধ্যেই যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী আমিরুল ইসলামকে (২৩) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোছা. খাদিজা খাতুন (১৯) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী ও নারায়ণজোল গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে।

আমিরুল ইসলাম মাধবকাটি গ্রামের এলাই বক্সের ছেলে।

 

নিহতের স্বজন নারায়ণজোল গ্রামের মনিরুল ইসলাম জানান, মাত্র তিন মাস আগে সদর উপজেলার মাধবকাটি গ্রামের এলাই বক্সের ছেলে আমিরুল ইসলামের সঙ্গে নারায়ণজোল গ্রামের সিদ্দিক মালির মেয়ে খাদিজা খাতুনের বিয়ে হয়।

বিয়ের কিছুদিন পর থেকে আমিরুল শ্বশুরের কাছ থেকে দুই লাখ টাকা আনার জন্য খাদিজাকে চাপ দিতে থাকেন। খাদিজা টাকা আনতে রাজি না হওয়ায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন আমিরুল।

এ ঘটনার জেরে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে আমিরুল লাঠি দিয়ে খাদিজার মাথায় আঘাত করেন। এসময় খাদিজা মাটিতে লুটিয়ে পড়লে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে আমিরুল।

 

তিনি আরও জানান, এ ঘটনার পর ঘাতক আমিরুল এক রকম উন্মাদের মতো হয়ে যায়। সকালে তিনি তার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করতে থাকেন। এসময় বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ঘাতক আমিরুলকে ঘরের মধ্যে আটকে রাখে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ আমিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে কাউন্সিল ইকবালের নজর কাড়া শোডাউন

কোস্টগার্ডের অভিযানে ৫ মণ হরিণের মাংস জব্দ, চোরাশিকারী আটক

তারেক রহমানের চার মামলা বাতিলের বিরুদ্ধে আপিলে রাষ্ট্রপক্ষ

রূপগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় তিন আসামিকে ২ দিনের রিমাণ্ড

চোরাই গরু-ছাগল উদ্ধারে গিয়ে হামলার শিকার ৪ পুলিশ সদস্য

পুলিশ কবে মানুষের হবে?

জাতীয় ঐতিহ্যবাহী বৃক্ষ ও কুঞ্জবন ঘোষণার জন্য আবেদন আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও জাতীয় পার্টির অর্ধ শতাধিক নেতা কর্মী জামায়াতে যোগদান

ভূমি অফিসের কর্তৃত্বের পর ভূমি দখলের নেপথ্যে বিতর্কিত হাতেম