Tuesday , 7 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জাকির খানসহ সকলকে খালাস

প্রতিবেদক
AlorDhara24
January 7, 2025 10:30 am

নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জাকির খানসহ সকল অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলামে এ রায় দেন।

এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু জানান, ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাকির খানসহ সব আসামিকে খালাস দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলাটি সবশেষ পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) তদন্ত করে। সিআইডির এএসপি মসিহউদ্দিন দশম তদন্তকারী কর্মকর্তা হিসেবে দীর্ঘ প্রায় ৩৪ মাস তদন্ত শেষে ২০০৬ সালের ৮ জানুয়ারি আদালতে ৮ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। ওই চার্জসীটে সাবেক এমপি গিয়াসউদ্দিন, তার শ্যালক জুয়েল ও শাহীনকে অব্যাহতি দিয়ে সাবেক ছাত্রদল সভাপতি জাকির খান, তার দুই ভাই জিকু খান ও মামুন খানসহ মোট ৮ জনকে আসামী উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি সকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার। এ হত্যাকাণ্ডের পর তার বড় ভাই তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার বাদী হয়ে ১৭ জনকে আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন।

ওই মামলা দায়েরের পর মোট ৯ জন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছিলো। দশম তদন্ত কর্মকর্তা হিসেবে চার্জশিট দাখিল করেন সিআইডির এএসপি মসিহউদ্দিন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

টোল প্লাজায় দাঁড়ানো যানবাহনে ধাক্কা, সেই বাসচালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শিল্পী মিডিয়ার উদ্দ্যেগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

১৫ বছরে পুঁজিবাজারে জালিয়াতির খতিয়ান প্রকাশ করা দরকার: ডিবিএ প্রেসিডেন্ট

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া

মানব কল্যাণ পরিষদ

বিজয় উৎসবে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করল মানব কল্যাণ পরিষদ

সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামি গ্রেফতার

রূপগঞ্জে মানসিক ভারসাম্যহীন গৃহকর্মীর আত্নহত্যা

এবার পুতিন কল করলেন ট্রাম্পকে

মেট্রোরেলের আদলে তৈরি ৮ জোড়া নতুন কমিউটার ট্রেন উদ্বোধন উপলক্ষে চাষাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রীন এন্ড ক্লিন শহর কর্মসূচির কার্যক্রম

মাদারীপুর জেলা আ.লীগের কার্যালয় ভাঙচুর