Saturday , 4 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

বিদায়ী বছরে দুর্ঘটনায় সড়কে ৯২৩৭ জনের প্রাণহানী

প্রতিবেদক
AlorDhara24
January 4, 2025 8:23 am

বিদায়ী ২০২৪ সালে সড়ক, রেল ও নৌপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ হাজার ২৩৭ জন। এছাড়া আহত হয়েছেন ১৩ হাজার ১৯০ জন।

দেশে প্রতিদিন গড়ে ২৩ জনেরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃতের সংখ্যা মোট ৮ হাজার ৫৪৩ জন, এ সময় আহত হয়েছেন ১২ হাজার ৬০৮ জন। অন্যদিকে সড়ক, রেল ও নৌ-পথে মোট ৬ হাজার ৯৭৪ দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত এবং ১৩ হাজার ১৯০ জন আহত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত ‘২০২৪ সালের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, গত বছর মোট দুর্ঘটনার ৬ হাজার ৩৫৯টি ঘটে সড়কে, তাতে নিহত হয় ৮ হাজার ৫৪৩ জন। আর আহত হয়েছেন ১২ হাজার ৬০৮ জন। রেলপথে ৪৯৭টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত আর আহত হয় ৩১৫ জন। নৌপথে ১১৮টি দুর্ঘটনায় ১৮২ জন নিহত, আহত ২৬৭ জন এবং নিখোঁজ ১৫৫ জন।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, ২ হাজার ৩২৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ হাজার ৫৭০ জন, আহত ৩ হাজার ১৫১ জন। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সড়কে ১ দশমিক ৫৪ শতাংশ দুর্ঘটনা, নিহত ৭ দশমিক ৫০ শতাংশ এবং আহত বেড়েছে ১৭ দশমিক ৭৩ শতাংশ।

এ সময় সংগঠনটি সড়কে দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি, বিপদজনক ওভারটেকিংসহ মোট ২২টি কারণ তুলে ধরেন তিনি। এছাড়া দুর্ঘটনা কমাতে দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করাসহ ১৩টি সুপারিশ তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ: মহাসচিব

নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী বিস্ফোরক মামলায় ওলামালীগের সভাপতি গ্রেফতার

রূপগঞ্জের বাঘবেড় আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান

ঘন কুয়াশায় দিনের তাপমাত্রা কমবে দুই ডিগ্রি

তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ১৩নং ওয়ার্ড বিএনপি’ বিক্ষোভ মিছিল

চুয়াডাঙ্গার জনতা ক্লিনিকে দুই রোগীর মৃত্যু, ক্লিনিক সিলগালা

দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা

আড়াইহাজারে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরন করেন পারভীন আক্তার।

র‍্যাব পরিচয়ে নারায়ণগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর ৩০ লক্ষ টাকা ডাকাতির সাথে জড়িত অন্যতম আসামী রেজাকে গ্রেফতার করেছে র‍্যাব–১১।

সহকারী শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগের দাবিতে জাদুঘরের সামনে সুপারিশপ্রাপ্তদের মহাসমাবেশ