Friday , 3 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

খিচুড়ি খাওয়া নিয়ে থার্টি-ফার্স্ট নাইটে কিশোরকে গুলি, দুই আগ্নেয়াস্ত্র জব্দ

প্রতিবেদক
AlorDhara24
January 3, 2025 9:47 am

ঢাকার ধামরাইয়ে থার্টি-ফার্স্ট নাইটে খিচুড়ি খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে এক কিশোর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে উপজেলার রোয়াইল ইউনিয়নের রোয়াইল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়।

এর আগে গত ৩১ ডিসেম্বর (থার্টি ফার্স্ট নাইটে) রাতে ধামরাইয়ের রোয়াইল ইউ    নিয়নে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, থার্টি ফার্স্ট নাইটে এক কিশোরকে গুলি করা হয়।

এ ঘটনায় গতকাল রাতে ধামরাই থানার ওসির নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্রসহ দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

 

প্রসঙ্গত, গত মঙ্গলবার ৩১ ডিসেম্বর রাতে ইংরেজি নতুন বছর বরণ উপলক্ষে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের রোয়াইল গ্রামে খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়। আয়োজকদের মধ্যে একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। খিচুড়ি খাওয়া নিয়ে তার সঙ্গে দ্বন্দ্বের জেরে আকাশ সরকার নামে এক কিশোরকে গুলি করে সে। পরে ওই কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সার্বিক নিরাপত্তায় র‍্যাব, ঈদগাহে ডগ স্কোয়াডের তল্লাশি

ভোটার হালনাগাদ: নিবন্ধনকেন্দ্রে নিরাপত্তা দিতে আইজিপিকে ইসির নির্দেশ

আবারও ভূমিকম্পের শঙ্কা, ৭ মাত্রার হলে ঢাকায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র হত্যা মামলার আসামি হয়েও মেঘনা ডিপো এলাকায় সালাউদ্দিন মাহাজনের অবাধ বিচরণ প্রশাসন নীরব—ক্ষুব্ধ স্থানীয়রা

শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে গণমানুষের ঢল

শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে গণমানুষের ঢল

বিধ্বস্ত ভবনে আটকে পড়া লোকদের উদ্ধার করছে সশস্ত্র বাহিনী

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে-শ্বাসরোধে হত্যার অভিযোগ

বাঙালি হিন্দুদের আরেকটি জনপ্রিয় উৎসব হচ্ছে ভাইফোঁটা

ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

চান্দিনায় বাসে তল্লাশি: বিদেশি পিস্তলসহ আজমেরী ওসমানের ক্যাডার শাকিল ও সহযোগী আটক