নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ শান্তি বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে বন্দর থানাধীন দত্তবাড়ী বউবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালায়।
অভিযানকালে দত্তবাড়ী বউবাজার এলাকার জনৈক আনোয়ার হোসেনের বাড়ির দ্বিতীয় তলা থেকে শান্তি বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শান্তি বেগম বন্দর থানার দত্তবাড়ী বউবাজার এলাকার বাসিন্দা। পুলিশ তার পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলা পাওয়ার কথা জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।