Thursday , 2 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  7. চাদাবাজী
  8. চাষারা
  9. ঝালকাঠি
  10. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  11. ধর্ম
  12. নলছিটি
  13. নলসিটি
  14. নারায়ণগঞ্জ
  15. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ৫ মাদক কারবারিসহ গ্রেফতার ৬

প্রতিবেদক
AlorDhara24
April 2, 2026 12:31 pm

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ৫ মাদক কারবারিসহ গ্রেফতার ৬

নুরুজ্জামান সাউদঃ ০২ এপ্রিল, ২০২৬

​নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে ১৪৫ পুরিয়া হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ পাঁচজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় নিয়মিত মামলার আসামিদের পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আরও এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন— মোঃ ওমর ফারুক (৩০), বিজয় (২১), মোঃ রিপন (৩৮), মোঃ সাগর ওরফে টেটু (২২) এবং শাকিল ওরফে টুন্ডা শাকিল (৩৫)। গ্রেফতারকালে তাদের তল্লাশি করে মোট ১৪৫ পুরিয়া হেরোইন ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

​মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত পাঁচজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

​এদিকে একই অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) পলাতক আসামি মোঃ মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

​সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত ৬ আসামিকে আজই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। এলাকায় মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী স্বৈরশাসনের সময় স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: ড্যাব মহাসচিব

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী: হেভিওয়েট লড়াইয়ে সাহসের নতুন সংজ্ঞা!

প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

যুক্তরাষ্ট্র ভ্রমণে যুক্তরাজ্য-জার্মানি-কানাডার নতুন সতর্কতা জারি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে ইন্তিফাদা ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

কারামুক্ত হলেন বাবর

দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা সই

মরদেহ উদ্ধারের ৫ মাস পর জানা গেলো ধর্ষণের তথ্য

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

সবজিতে স্বস্তি