Wednesday , 1 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  7. চাদাবাজী
  8. চাষারা
  9. ঝালকাঠি
  10. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  11. ধর্ম
  12. নলছিটি
  13. নলসিটি
  14. নারায়ণগঞ্জ
  15. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"

স্বেচ্ছাসেবক দল নেতা শ্যামলের ফুলের শুভেচ্ছায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক মামুন মাহমুদ​

প্রতিবেদক
AlorDhara24
April 1, 2026 5:41 pm

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

​বুধবার (০১ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম শ্যামলের নেতৃত্বে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় তারা নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন এবং তার দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতা ও সফলতা কামনা করেন।

​শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন মোঃ মাসুদুর রহমান (মাকসু), মোঃ বাবু,মোঃ জজ মিয়া,শিবলী আহমেদ রানা এ ছাড়াও স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ১১ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, গত ১৫ মার্চ স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক মামুন মাহমুদকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সরকার যে ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে, নারায়ণগঞ্জ তার মধ্যে অন্যতম।

​শুভেচ্ছা গ্রহণকালে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এই জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করতে এবং জনগণের প্রত্যাশা পূরণে আমি স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করে যেতে চাই।” তিনি জেলার সার্বিক উন্নয়নে দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮ মাদক কারবারি ও ৪ নারী ছিনতাইকারী গ্রেফতার

কুমিল্লায় বজ্রপাতে নিহত ৪

ভুইগড় রুপায়নে মসজিদে হামলা, ১৭ দিনেও গ্রেফতার নেই আসামী, এসপির নির্দেশকেও পাত্তা দিচ্ছেনা ওসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো জেলার ইতিহাসে সর্ববৃহৎ বৈশাখী শোভাযাত্রা

নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতনী মঞ্চের সাথে ধানের শীষের প্রার্থী এড.আবুল কালাম’র মতবিনিময়

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার দুই

যা আছে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামায়

রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার

সর্বাত্মক যুদ্ধের সতর্কতা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন