নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ পৃথক অভিযানে ৭ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে। বুধবার (০১ এপ্রিল ২০২৬) ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সানি (১৯), আঃ আহাদ (১৯), টুটুল মিয়া (২৭), মোঃ সাইফুল ইসলাম (২২), রায়হান বান্টি (৪৫), অমিত দে চন্দ্র দে (২০) ও গোপাল দাস (২৩)।
তাদের বাড়ি নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় হলেও বর্তমানে তারা শহরের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।