নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৭ জনসহ মোট ১২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ এবং র্যাবের পৃথক টিম যৌথভাবে এই অভিযান চালায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি মাদক ব্যবসায়ী, সেবনকারী এবং অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।