Saturday , 21 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  7. চাদাবাজী
  8. চাষারা
  9. ঝালকাঠি
  10. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  11. ধর্ম
  12. নলছিটি
  13. নলসিটি
  14. নারায়ণগঞ্জ
  15. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"

গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

প্রতিবেদক
AlorDhara24
March 21, 2026 5:14 am

গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জ: আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৮ নং ওয়ার্ডের গোদনাইল ভুইয়াপাড়ায় নবনির্মিত ‘আব্দুল আলী গাজী ঈদগাহ ময়দানে’ পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত এই ঈদ জামাতে অত্র এলাকার সর্বস্তরের ও বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​নামাজ শুরুর আগে মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি নতুন এই ঈদগাহ ময়দান প্রতিষ্ঠার উদ্যোগকে সাধুবাদ জানান এবং এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদনাইল ভুইয়াপাড়ার কৃতি সন্তান ও মরহুম আব্দুল আলী গাজীর সুযোগ্য পুত্র গাজী সাইদুর রহমান জজ। এছাড়াও উপস্থিত ছিলেন ঈদগাহ বাস্তবায়নকারী সোহেল প্রধান, ভুইয়াপাড়া সমাজের সভাপতি আবুল কাশেম মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত এই ঈদগাহ ময়দানে প্রথমবারের মতো ঈদের নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসী। মুসল্লিদের মুখে নবনির্মিত এই ময়দান নিয়ে ব্যাপক প্রশংসা শোনা যায়।

​অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নতুন এই ঈদগাহের উন্নয়নের জন্য প্রথমবারের মতো দেড় লক্ষ টাকা অনুদান প্রদান করেন। সেই সাথে এলাকার উন্নয়নে রাস্তা নির্মাণ, ড্রেন সংস্কার এবং বিশুদ্ধ পানির জন্য সাবমারসিবল পাম্প বসানোর ঘোষণা দেন তিনি। আগামীতেও এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকার এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

​নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং মুসল্লিরা একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামি গ্রেফতার

‘মন দুয়ারী’ নাটক নাকি সিনেমা, প্রেক্ষাগৃহে মুক্তির দাবি!

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাউথ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধিদল কে ফুল দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানান

অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত

ঢাকা মেডিকেলে চিকিৎসক লাঞ্ছনার ঘটনায় গ্রেপ্তার ১

লঞ্চে অতিরিক্ত যাত্রী, ৬০ হাজার টাকা জরিমানা

মিলেছে অনুমোদন, সিঙ্গাপুর থেকে আসবে ৫০ হাজার টন সেদ্ধ চাল

স্বামীর সমাধির পাশেই দাফন করা হবে খালেদা জিয়াকে!

নারায়নগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নতুন বাংলাদেশ বির্নিমানের জন্য যুব উৎসব শীর্ষক কর্মশালা

ডিএমপির ৮ সহকারী পুলিশ কমিশনারকে বদলি