নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মমতাজ উদ্দিন মন্তু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ধনকুন্ডা ৮ নম্বর ওয়ার্ডে নিজ কার্যালয়ে ঈদকে সামনে রেখে ওয়ার্ডবাসীর মাঝে শাড়ি-থ্রি-পিস ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেন।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মমতাজ উদ্দিন মন্তু ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা, দলীয় নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই ঈদ উপহার সবার হাতে তুলে দেন।
শাড়ি, থ্রি-পিস ও খাদ্যসামগ্রী উপহার হিসেবে গ্রহণ করে যারপরনাই আনন্দিত এলাকার সর্বস্তরের বাসিন্দারা। তাদের মতে, মন্তু ভাইকে সুখে-দুঃখে, বিপদে-আপদে সবসময়ই পাশে পাই আমরা। এই ধনকুন্ডা ৮ নম্বর ওয়ার্ডের সকলকে নিয়ে তিনি চিন্তা করেন। সবসময় ভালো কিছু করা এবং আমাদের দুঃসময়ে পাশে দাঁড়াতে তার জুড়ি নেই।
এলাকাবাসী বলেন, একজন মহান ও সৎ প্রার্থী হিসেবে আগামীতে মমতাজ উদ্দিন মঞ্জুকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করলে এলাকার উন্নয়নে বড় ধরনের পরিবর্তন আসবে। অনেকেই দেখা গেছে উপহার পেয়ে মন্তুর জন্য আল্লাহর কাছে দোয়া-প্রার্থনা করতে।
এ ব্যাপারে জানতে চাইলে মমতাজ উদ্দিন মন্তু বলেন, আমি চাই আমাদের ৮ নম্বর ওয়ার্ডের সকলের ঘরে খুশি থাকুক। সবাই নতুন ও সুন্দর পোশাক পরিধান করুক। এই ওয়ার্ডের মানুষের মাঝে বাড়তি আনন্দ ও খুশির বার্তা বিলিয়ে দিতেই এমন উদ্যোগ গ্রহণ করেছি।
মন্তু আরও বলেন, মানুষের দুঃখ-কষ্ট আমাকে ভাবায় এবং ব্যথিত করে। আমি একা হাসি-আনন্দে ঈদ করবো আর ওয়ার্ডের বাকিরা দুঃখে থাকবে, এমনটি হতে পারে না। আমি চাই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে। সবাইকে নিয়েই ভালো থাকতে। ঈদের প্রকৃত সার্থকতা কিন্তু এখানেই।
আজ (মঙ্গলবার) বেলা বারোটার থেকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ধনকুন্ডা ৮ নম্বর ওয়ার্ডে উপস্থিত প্রায় ছয়-সাতশো এলাকাবাসীর মাঝে ঈদের নতুন শাড়ি, থ্রি-পিস ও খাদ্যসামগ্রী বিতরণ করতে দেখা যায় মমতাজ উদ্দিন মন্তুকে ।