Saturday , 14 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

আমাদের সংগ্রাম দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রাম: আব্দুল্লাহ আল আমিন

প্রতিবেদক
AlorDhara24
March 14, 2026 4:28 pm

নারায়ণগঞ্জ-আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, দেশের বিভিন্ন গণআন্দোলনে ছাত্রসমাজ সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাহসিকতার সঙ্গে রাজপথে নেমে তারা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এবং জাতিকে সঠিক পথ দেখিয়েছে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরীর কালীবাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ছাত্র সংগঠন ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় শহীদ আবু সাঈদ, ওয়াসিম, মীর মুগ্ধসহ নারায়ণগঞ্জের ছাত্র শহীদ আদিল রাব্বি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগের মাধ্যমেই নারায়ণগঞ্জবাসী দীর্ঘদিনের ফ্যাসিবাদী ওসমান গোষ্ঠীর প্রভাব থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছে।

আব্দুল্লাহ আল আমিন বলেন, দেশে স্বৈরাচারবিরোধী একটি বড় লড়াই ইতোমধ্যে শেষ হয়েছে। এখন সময় দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার। জনগণ একবার রাজপথে নেমে ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করেছে এবং পরে গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমেও তাদের প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও বলেন, ছাত্রসমাজ অতীতের মতো ভবিষ্যতেও জাতির গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করবে। তবে কোনো ছাত্র সংগঠন যেন মূল রাজনৈতিক দলের পেশিশক্তি বা প্রটোকল দেওয়ার সংগঠনে পরিণত না হয়—সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগরের সদস্য সচিব আবু আল ইউসূফ খান টিপু, এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জেলা সমন্বয়কারী সদস্য জোবায়ের হোসেন তামজিদ, জাবেদ আলম, যুবাইর সরদার, তুহিন মাহমুদ, নিরব রায়হানসহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা -১৮ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় বড় ভাই এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের সাথে শুভেচ্ছা বিনিময়।

আগামী নির্বাচন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচন: সাকি

ট্রাম্প জয়ী হয়েছে দেখে তারা এত রেগে গেছে যে নিয়ন্ত্রণ করতে পারছে না : মাস্ক

নারায়নগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাগ কমিটিতে রুহুল আমিনকে যুগ্ম আহবায়ক ঘোষণা

স্বামীর সমাধির পাশেই দাফন করা হবে খালেদা জিয়াকে!

ইসলামী ছাত্র মজলিস না’গঞ্জ মহানগরের ইফতার বিতরণ

সড়ক দুর্ঘটনায় আহত দৈনিক অগ্রবাণী সম্পাদক স্বপন চৌধুরী

মাদারীপুর জেলা আ.লীগের কার্যালয় ভাঙচুর

জাতিসংঘকে শাপলা চত্বর ও সাইদীর রায়কেন্দ্রিক হত্যাকাণ্ড নথিভুক্ত করার অনুরোধ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা -নারায়ণগঞ্জ রোটে ৮ জোড়া ট্রেনের উদ্বোধন করেন মোঃ জাহিদুল ইসলাম মিয়া